কাশীপুর-বেলগাছিয়ায় সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিজেপি নেতা তথা বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভোট দিয়ে মিঠুন বললেন, 'আমি সাধারণ মানুষের মতোই, যা করি, লাইনে দাঁড়িয়ে করি। কোনও স্পেশাল ব্যবস্থা নিই না। এবারও ভোট ব্যাপক হবে। ৯০ শতাংশের বেশি ভোট পড়বে মনে করছি। আর যদি ৯০ শতাংশের বেশি ভোট পড়ে, তাহলে বুঝে নিন কী হবে! বাপ আসবে!'