রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, 'বটন ট্যাপ করার কোনও অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে তা খতিয়ে দেখা হবে, রিপোর্ট চাওয়া হবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট বুথগুলিতে পুনর্নির্বাচন হবে।' ফলতা বিধানসভা কেন্দ্রে EVM কারচুপির অভিযোগ তুলেছে BJP। প্রার্থী দেবাংশু পাণ্ডার দাবি, একাধিক বুথে তাঁর নামের সামনে থাকা বোতাম কাজই করছে না। সেগুলি টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ফলে বহু ভোটার নাকি ভোট দিতে পারেননি। ঘটনাটি সামনে আসতেই কমিশন কী জানাল দেখুন...