শান্তিপূর্ণ ভোট হলেও EVM কারচুপির বিক্ষিপ্ত অভিযোগ এসেছে রাজ্যের কিছু বুথ থেকে। কোথাও লাগিয়ে গেওয়া হয়েছে সাদা বা কালো টেপ। কোথাও আবার আলকাতরা কিংবা সুগন্ধী। ৭৭টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। দক্ষিণ ২৪ পরগণায় এই সংক্রান্ত অভিযোগ সবচেয়ে বেশি। তবে কি সেই বুথগুলিতে পুনর্নির্বাচন হবে? যা জানাল নির্বাচন কমিশন।