'ওয়েদার আমাদের পক্ষেই রয়েছে।' এমনটাই বলছেন বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি মনে করছেন, স্বতঃস্ফূর্ত ভাবেই ভোট দিচ্ছেন তাঁর কেন্দ্রের ভোটাররা। এদিকে তাঁর কেন্দ্রে ভোট দিলেন রাসবিহারী কেন্দ্রের TMC প্রার্থী দেবাশিস কুমার। দেশপ্রিয় পার্কের ন্যাশনাল হাই স্কুলের বুথে স্ত্রী দেবযানী কুমার এবং মেয়ে দেবলীনা কুমারকে নিয়ে ভোট দিলেন তিনি।