Advertisement

TMC Candidate Sayantika: সায়ন্তিকার নামে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট, বিজেপির বিরুদ্ধে অভিযোগ বরানগরের প্রার্থীর

ভোটের উত্তাপ চড়ছে বরানগরে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও বিষয় নিয়ে সংঘর্ষে জড়াচ্ছেন বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী সজল ঘোষ। তৃণমূল-বিজেপির খণ্ডযুদ্ধে রোজই বরানগর অশান্ত।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Mar 2026,
  • अपडेटेड 4:56 PM IST
  • সম্প্রতি সোশ্যাল মিডিয়া পেজে সায়ন্তিকা একটি ভিডিও পোস্ট করেছেন।

ভোটের উত্তাপ চড়ছে বরানগরে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও বিষয় নিয়ে সংঘর্ষে জড়াচ্ছেন বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী সজল ঘোষ। তৃণমূল-বিজেপির খণ্ডযুদ্ধে রোজই বরানগর অশান্ত। আর এরই মাঝে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন সায়ন্তিকা। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়া পেজে সায়ন্তিকা একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তৃণমূল প্রার্থীকে বলতে শোনা যায়, আমি একটি সতর্কবার্তা দেওয়ার জন্য ভিডিওটি করলাম। যে বিজেপির আইটি সেল থেকে, তাদের তথাকথিত অসভ্যতামির ধারা অব্যাহত রাখতে, তারা আবার ফেসবুকে একটি আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলেছেন। তারা সেই ফেক অ্যাকাউন্ট খুলে সকল দলীয় কর্মীদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। এবং কেউ কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়, তাদের সঙ্গে কথাবার্তা বলছে, তাদের পরিবারের বিষয়ে জানতে চাইছে, ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করছে। 

সায়ন্তিকা এরপর বলেন, আমি সবাইকে বলতে চাই যে এটা আমার ফেক অ্যাকাউন্ট, ফেসবুকে আমার একটাই অফিসিয়াল পেজ আছে সায়ন্তিকা বন্দোপাধ্যায় নামে। যেটা একটা ভেরিভায়েড অফিসিয়াল অ্যাকাউন্ট। ব্লু টিক দেওয়া রয়েছে। তৃণমূল প্রার্থী বলেন, এই অ্যাকাউন্ট ছাড়া কোনও অফিসিয়াল পেজ নেই। আমার কোনও পার্সোনাল পেজ নেই। সায়ন্তিকা এও জানান যে, আরও একটি আছে  AITC বরানগর, যেখান থেকে আমাদের বরানগরে তৃণমূলের সমস্ত কর্মসূচি আমাদের পোস্ট করা হয়। এই দুটো ছাড়া আমার সাথে কোনওরকম অন্য কোনও প্রোফাইলের কোনও যোগাযোগ নেই। অসভ্য, বর্বর বিজেপি, তারা জানে তারা হারবে, তারা গো হারান হারবে, তাদের এই সমস্ত নোংরামি করছে এবং তারা নোংরামি করে যাক, আমরা প্রচার করে যাব লোকের বাড়ি বাড়ি গিয়ে। 

এরপর সায়ন্তিকা বলেন, আমি সকল কর্মীদের সতর্ক করছি কোনওরকম তাদের ফাঁদে পা দেবেন না। আমার কোনও ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনও কর্মীদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয় না। ওটা আমার টিম হ্যান্ডেল করে, আমি হ্যান্ডেল করি না। ব্লু টিক দেওয়া সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পেজটি আমার, যেটাতে ৭ মিলিয়ন ফলোয়ার্স আছে। এটা ছাড়া আর কোনও পেজ নেই। প্রসঙ্গত, কিছুদিন আগেই ভোট ঘোষণা হয়েছে। তারপর থেকেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে প্রচার।

Advertisement

আর প্রচারের প্রথমদিন থেকেই বিজেপি-তৃণমূলের সংঘর্ষের ঘটনা সামনে আসছে। বিজেপির সজল ও তৃণমূলের সায়ন্তিকা দুজনেই জয়ের বিষয়ে কনফিডেন্ট। ২০২৪-এর উপনির্বাচনে জয়ী হয়ে বরানগরের বিধায়ক হন সায়ন্তিকা। এবারও তিনি প্রার্থী হয়েছেন। রোজই বরানগর কেন্দ্রে প্রচার চালাচ্ছেন তিনি।     

Read more!
Advertisement
Advertisement