Advertisement

Arijit Singh: স্ত্রীর হাত ধরে ভোটকেন্দ্রে অরিজিৎ, অন্যদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে দিলেন ভোট

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল বাংলায় ছিল প্রথম দফার বিধানসভা নির্বাচন। মূর্শিদাবাদেও এদিন ভোট ছিল। আর মূর্শিদাবাদ মানেই অরিজিৎ সিং। গায়ক এই জেলার জিয়াগঞ্জের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে সস্ত্রীক অরিজিৎ সিং ভোট দিলেন।

ভোট দিলেন অরিজিৎভোট দিলেন অরিজিৎ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Apr 2026,
  • अपडेटेड 6:18 PM IST
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল বাংলায় ছিল প্রথম দফার বিধানসভা নির্বাচন।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল বাংলায় ছিল প্রথম দফার বিধানসভা নির্বাচন। মূর্শিদাবাদেও এদিন ভোট ছিল। আর মূর্শিদাবাদ মানেই অরিজিৎ সিং। গায়ক এই জেলার জিয়াগঞ্জের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে সস্ত্রীক অরিজিৎ সিং ভোট দিলেন। আর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। স্ত্রী কোয়েলের হাত ধরে ভোটকেন্দ্রে হাসিমুখে ঢুকলেন গায়ক। 

বৃহস্পতিবার দুপুরে  জিয়াগঞ্জের প্রীতম সিং প্রাথমিক স্কুল, বুথ নম্বর ২৬-এ একেবারে সাধারণ নাগরিকদের মতোই গিয়ে ভোটদান করেন অরিজিৎ ও কোয়েল। স্থানীয় অফিসার ও প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন দুপুরে অরিজিৎ ও কোয়েল ভোটকেন্দ্রে আসেন এবং সাধারণের মতো লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দিয়ে বেরিয়ে যান। খুব স্বাভাবিকভাবে অরিজিৎকে দেখতে বুথের বাইরে ভক্ত-অনুরাগীদের ভিড় হয়।  তবে সংবাদ মাধ্যমের সামনে কোন কিছু নিয়ে মুখ খুলতে চাননি গায়ক অরিজিৎ সিং। দূর থেকেই দেখিয়েছেন তাঁর আঙুলের দাগ।

এদিন প্রীতম সিং প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায় গায়কের বাবা সুরেন্দর সিংকে, যিনি কাক্কার সিং নামেও পরিচিত। ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যান নিজের নিকটবর্তী বুথে। প্রসঙ্গত, এর আগে ২০২৪-এ লোকসভা নির্বাচনেও অরিজিৎকে ভোট দিতে দেখা গিয়েছি। গায়ক হিসাবে অরিজিতের জনপ্রিয়তা এখন তুঙ্গে। কিছুদিন আগেই গায়ক প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। জিয়াগঞ্জেই লাইমলাইট থেকে দূরে নিজের মতোই থাকেন অরিজিৎ। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর বেলা ১টা পর্যন্ত ১৫২টি আসনে গড়ে ৬২.১৮ শতাংশ ভোট পড়েছে। এর আগে, সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার ছিল ৪১.১১ শতাংশ। অর্থাৎ, দুপুরের দিকে ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা উৎসাহব্যঞ্জক বলেই মনে করছে কমিশন। অপরদিকে, বিকেল ৫টা পর্যন্ত বাংলায় প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ। যেখানে মুর্শিদাবাদে পড়েছে ৯১.৩৬ %। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement