Advertisement

Thalapathy Vijay TVK Party Tamilnadu Election: DMK-ADMK সরকার গড়লে সমস্ত বিধায়ক ইস্তফা দেবে, হুঁশিয়ারি থালাপতির দলের

Thalapathy Vijay TVK Party Tamilnadu Election: বর্তমানে কংগ্রেসের ৫ জন বিধায়ক বিজয়ের পাশে দাঁড়িয়েছেন। ফলে বিজয়ের হাতে এখন ১১২ জন বিধায়কের সমর্থন। ম্যাজিক ফিগার থেকে মাত্র ৬ কদম দূরে দাঁড়িয়ে যখন বিজয় সরকার গড়ার দোরগোড়ায়, তখনই রাজভবনের এই কড়াকড়ি নিয়ে ক্ষোভে ফুঁসছে তাঁর দল।

থালাপতি বিজয়ের হুমকিথালাপতি বিজয়ের হুমকি
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 08 May 2026,
  • अपडेटेड 12:11 AM IST

Thalapathy Vijay TVK Party Tamilnadu Election: তামিলনাড়ুর রাজনীতিতে এখন টানটান উত্তেজনা। বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সরকার গড়া নিয়ে ‘থালাপতি’ বিজয়ের দল টিভিকে (TVK)-র পথ রোধ করে দাঁড়িয়েছে রাজভবন। ১১৮-র ম্যাজিক ফিগার দেখাতে না পারায় বিজয়কে দু’বার খালি হাতে ফিরিয়েছেন রাজ্যপাল। আর এই ডামাডোলের মাঝেই চেন্নাইয়ের বাতাসে ভাসছে এক বিস্ফোরক জল্পনা, বিজয়ের বিজয় রথ রুখতে নাকি হাত মেলাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ডিএমকে (DMK) এবং এআইএডিএমকে (AIADMK)!

এই খবর চাউর হতেই রণংদেহি মেজাজে ধরা দিলেন বিজয়ের বিধায়করা। তাঁদের সাফ কথা, সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও যদি পেশীশক্তি প্রদর্শন করে ডিএমকে এবং এআইএডিএমকে মিলে সরকার গড়ে, তবে টিভিকে-র সমস্ত বিধায়ক একযোগে ইস্তফা দেবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের উত্থানে কোণঠাসা হয়েই দীর্ঘদিনের শত্রুতা ভুলে একজোট হওয়ার মরিয়া চেষ্টা করছে তামিলনাড়ুর দুই প্রথাগত রাজনৈতিক শক্তি।

বর্তমানে কংগ্রেসের ৫ জন বিধায়ক বিজয়ের পাশে দাঁড়িয়েছেন। ফলে বিজয়ের হাতে এখন ১১২ জন বিধায়কের সমর্থন। ম্যাজিক ফিগার থেকে মাত্র ৬ কদম দূরে দাঁড়িয়ে যখন বিজয় সরকার গড়ার দোরগোড়ায়, তখনই রাজভবনের এই কড়াকড়ি নিয়ে ক্ষোভে ফুঁসছে তাঁর দল। বিজয়ের অনুগামীদের দাবি, জনগণের রায়কে অপমান করে পিছনের দরজা দিয়ে সরকার গড়ার চেষ্টা হলে তাঁরা রাজপথকেই বেছে নেবেন প্রতিবাদের হাতিয়ার হিসেবে। দাক্ষিণাত্যের এই ক্ষমতার অলিন্দে শেষ হাসি কে হাসবেন, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।Google 

Read more!
Advertisement
Advertisement