Advertisement

TMC Inner Clash Malda Harichandrapur: মালদায় কংগ্রেসের হয়ে ভোট করাচ্ছেন TMC-রই বিদায়ী মন্ত্রী, অভিযোগ নিজেদেরই কর্মীদের

হরিশ্চন্দ্রপুরে বিদায়ী বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেনের বিরুদ্ধেই কংগ্রেসের হয়ে ভোট করানোর মারাত্মক অভিযোগ তুলল তৃণমূলের একাংশ। মন্ত্রীর নিজের গ্রাম বাংরুয়াতেই মন্ত্রীর অনুগামী বনাম ঘাসফুল শিবিরের অন্য গোষ্ঠীর লড়াইয়ে কার্যত কুরুক্ষেত্র বাঁধল ২০০ ও ২০১ নম্বর বুথে।

মালদায় কংগ্রেসের হয়ে ভোট করাচ্ছেন TMC-রই বিদায়ী মন্ত্রী, অভিযোগ নিজেদেরই কর্মীদেরমালদায় কংগ্রেসের হয়ে ভোট করাচ্ছেন TMC-রই বিদায়ী মন্ত্রী, অভিযোগ নিজেদেরই কর্মীদের
Aajtak Bangla
  • হরিশ্চন্দ্রপুর (মালদা),
  • 23 Apr 2026,
  • अपडेटेड 7:23 PM IST

TMC Inner Clash Malda Harichandrapur: বিধানসভা নির্বাচনের পয়লা দফাতেই তপ্ত মালদা। তবে এবার লড়াই বাইরে নয়, বরং দলের অন্দরেই। হরিশ্চন্দ্রপুরে বিদায়ী বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেনের বিরুদ্ধেই কংগ্রেসের হয়ে ভোট করানোর মারাত্মক অভিযোগ তুলল তৃণমূলের একাংশ। মন্ত্রীর নিজের গ্রাম বাংরুয়াতেই মন্ত্রীর অনুগামী বনাম ঘাসফুল শিবিরের অন্য গোষ্ঠীর লড়াইয়ে কার্যত কুরুক্ষেত্র বাঁধল ২০০ ও ২০১ নম্বর বুথে। চলল ক্যাম্প অফিস ভাঙচুর, ছিঁড়ে ফেলা হলো দলীয় পতাকা।

বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়ায় হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লক এলাকায়। পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আলির বিস্ফোরক অভিযোগ, মন্ত্রী তাজমুল হোসেন খাতায়-কলমে তৃণমূল হলেও আসলে মন পড়ে রয়েছে কংগ্রেসে। স্বপনবাবুর দাবি, মন্ত্রীর ইশারাতেই তাঁর অনুগামীরা কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূলের ক্যাম্প অফিসে হামলা চালিয়েছে। ভাঙা হয়েছে টেবিল-চেয়ার, চ্যালাকাঠ দিয়ে মারধর করা হয়েছে কর্মীদের। স্বপন আলির কথায়, “তাজমুল হোসেন আমাদের দলের লোক না, উনি কংগ্রেসের হয়ে কাজ করছেন। আজ আমাদের প্রাণ চলে যেতে পারত।”

পাল্টা সাফাই দিয়েছেন মন্ত্রীর ছেলে ইমরান আলি। তাঁর দাবি, গোটা অভিযোগটাই ভিত্তিহীন। তাঁর পাল্টা তোপ জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন ও স্বপন আলির দিকে। ইমরানের বক্তব্য, “ওরাই পুলিশ ডেকে এনে শান্ত পরিবেশ নষ্ট করেছে। নিজেদের ক্যাম্প নিজেরা ভেঙে দোষ দিচ্ছে আমাদের ওপর।” অন্যদিকে, স্থানীয় কংগ্রেস নেতা জাভেদ আখতারের নিশানায় আবার পুলিশ। তাঁর অভিযোগ, বিনা প্ররোচনায় পুলিশ বুথে ঢুকে ভোটারদের মারধর করেছে এবং এক স্থানীয়কে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। ভোট মিটলেও হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের অন্দরের এই ফাটল যে আরও চওড়া হলো, তা বলাই বাহুল্য।Malda Harishchandrapur election violence, Tajmul Hossain TMC vs Congress, West Bengal Assembly Election Phase 1 Malda, TMC internal clash Harishchandrapur, booth capturing allegations Malda, Tajmul Hossain son Imran Ali, Swapan Ali TMC allegation, Bengal voting live updates, Harishchandrapur booth 200 201 clash, Harishchandrapur news today, viral election violence West Bengal, তাজমুল হোসেন মালদা, হরিশ্চন্দ্রপুর ভোট অশান্তি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

Advertisement
Read more!
Advertisement
Advertisement