Advertisement

Tohidur Rahman Joins Congress: 'আমাকে ভোট দেবেন না' বলেছিলেন, এবার কংগ্রেসে যোগ হুমায়ুনের দলের প্রার্থীর

Tohidur Rahman Joins Congress: কদিন আগেই নিজেকে ভোট দিতে বারণ করে সংবাদ সম্মেলন করেছিলেন। এবার সরাসরি কংগ্রেসেই যোগ দিলেন তিনি।কেন এমন নাটকীয় ভোলবদল? রাজনীতির অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে, আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের ওপর তিতিবিরক্ত ছিলেন তোহিদুর।

Tohidur Rahman Joins Congress:ইশা খান চৌধুরীর হাত থেকে পতাকা তুলে নিচ্ছেন তোহিদুরTohidur Rahman Joins Congress:ইশা খান চৌধুরীর হাত থেকে পতাকা তুলে নিচ্ছেন তোহিদুর
Aajtak Bangla
  • মানিকচক (মালদা),
  • 20 Apr 2026,
  • अपडेटेड 7:49 PM IST

ব্যালট ইউনিটে নাম আছে। নামের পাশে জ্বলজ্বল করছে বরাদ্দ প্রতীক ‘বাঁশি’। অথচ সেই প্রার্থীই এখন ভোটারদের দুয়ারে গিয়ে বলছেন, "খবরদার! ওই প্রতীকে একটা ভোটও দেবেন না।" মানিকচক বিধানসভা কেন্দ্রে নির্বাচনের ঠিক মুখে এমনই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল মালদহ জেলা। সোমবার ‘আম জনতা উন্নয়ন পার্টি’র প্রার্থী তোহিদুর রহমান আনুষ্ঠানিকভাবে হাত ধরলেন কংগ্রেসের। জেলা কংগ্রেস সভাপতি ইশা খান চৌধুরীর উপস্থিতিতে তেরঙা পতাকা কাঁধে তুলে নিয়ে এক লহমায় বদলে দিলেন নিজের লড়াইয়ের ময়দান।

কদিন আগেই নিজেকে ভোট দিতে বারণ করে সংবাদ সম্মেলন করেছিলেন। এবার সরাসরি কংগ্রেসেই যোগ দিলেন তিনি।কেন এমন নাটকীয় ভোলবদল? রাজনীতির অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে, আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের ওপর তিতিবিরক্ত ছিলেন তোহিদুর। তাঁর অভিযোগ, দলে যোগ্য কাজের সম্মান নেই। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ক্ষোভের আগুন ধিকিধিকি জ্বলছিল। শেষে সোমবার সকাল ১১টা নাগাদ কংগ্রেস ভবনে গিয়ে সব হিসেব নিকেশ বদলে দিলেন তিনি। তোহিদুরের এই 'ডিগবাজি'তে মানিকচকে কংগ্রেস শিবির যে বাড়তি অক্সিজেন পেল, তা বলাই বাহুল্য।

তবে বিড়ম্বনা পিছু ছাড়ছে না ভোটারদের। ইভিএমে তোহিদুরের নাম ও প্রতীক রয়ে গিয়েছে যথাস্থানেই। এখন সশরীরে ভোট ময়দানে নেমে তিনি আবেদন করছেন কংগ্রেসের ‘হাত’ চিহ্নে ভোট দেওয়ার জন্য। নির্বাচনের ইতিহাসে প্রার্থী নিজেই নিজের প্রতীকের বিরুদ্ধে প্রচার করছেন, এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। মানিকচকের এই 'পলিটিক্যাল ড্রামা' শেষ পর্যন্ত ভোটের বাক্সে কী প্রভাব ফেলে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

 

Read more!
Advertisement
Advertisement