Advertisement

Murshidabad Bomb Blast Today: পুলিশের ভয়ে মজুত বাজি সরাতে গিয়ে বিস্ফোরণ, মুর্শিদাবাদে দু’হাত খুইয়ে হাসপাতালে যুবক

Murshidabad Bomb Blast Today: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম বাদশা ওরফে রমজান শেখ। সালারের খাঁড়েরা গ্রামের বাসিন্দা ফয়জল শেখের বাড়ির পাশে একটি পুকুর পাড়ে প্রচুর পরিমাণে ‘রাজা বোমা’ মজুত করে রাখা হয়েছিল। গত বুধবারই পুলিশ ফয়জলকে গ্রেফতার করে।

Murshidabad Bomb Blast Today: পুলিশের ভয়ে মজুত বাজি সরাতে গিয়ে বিস্ফোরণ, মুর্শিদাবাদে দু’হাত খুইয়ে হাসপাতালে যুবকMurshidabad Bomb Blast Today: পুলিশের ভয়ে মজুত বাজি সরাতে গিয়ে বিস্ফোরণ, মুর্শিদাবাদে দু’হাত খুইয়ে হাসপাতালে যুবক
Aajtak Bangla
  • সালার (মুর্শিদাবাদ),
  • 07 May 2026,
  • अपडेटेड 10:14 PM IST

Murshidabad Bomb Blast Today: মুর্শিদাবাদের মাটিতে ফের বারুদের আস্ফালন। এবার বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল সালার থানার খাঁড়েরা গ্রাম। বৃহস্পতিবার সন্ধ্যায় বোমা সরানোর সময় ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বছর আঠারোর এক যুবকের দু’টি হাত। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। থমথমে খাঁড়েরা গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম বাদশা ওরফে রমজান শেখ। সালারের খাঁড়েরা গ্রামের বাসিন্দা ফয়জল শেখের বাড়ির পাশে একটি পুকুর পাড়ে প্রচুর পরিমাণে ‘রাজা বোমা’ মজুত করে রাখা হয়েছিল। গত বুধবারই পুলিশ ফয়জলকে গ্রেফতার করে। পরিবারের আশঙ্কা ছিল, আজ যে কোনও সময় বাড়িতে তল্লাশি চালাতে পারে পুলিশ। সেই ভয় থেকেই তড়িঘড়ি বোমাগুলি পুকুর পাড় থেকে সরিয়ে অন্য কোথাও লুকানোর চেষ্টা করছিল রমজান। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই ঘটে গেল মহাবিপত্তি।

বোমা সরাতে গিয়েই সজোরে বিস্ফোরণ ঘটে। ছিন্নভিন্ন হয়ে যায় যুবকের দুই হাত। আর্তনাদ শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে সালার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার পুলিশ ও আধা সামরিক বাহিনী। পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং সেখান থেকে আরও বেশ কিছু তাজা বোমা উদ্ধার করে।

প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ মারণাস্ত্র কার মদতে মজুত করা হয়েছিল? নিছকই পুলিশের ভয় নাকি অন্য কোনও নাশকতার ছক ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পঞ্চায়েত ভোটের রেশ কাটতে না কাটতেই সীমান্তবর্তী জেলায় ফের বোমা বিস্ফোরণের ঘটনায় মানুষের মনে দানা বেঁধেছে আতঙ্ক।
 

 

Read more!
Advertisement
Advertisement