
ফের বাংলা সফরে আসতে চলেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। কাল, মঙ্গলবার তিনি এ রাজ্যে আসবেন। তিন জায়গায় সভা করবেন তিনি।
জানা গিয়েছে, যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) পুরুলিয়া, বাঁকুড়া এবং মেদিনীপুরে যাবেন। সেখানে সভা করার কথা রয়েছে তাঁর। তিনি ওই সভায় বিজেপি প্রার্থীদের সমর্থনে বক্তৃতা করবেন।
দিন কয়েক আগেই তিনি বাংলা সফরে এসেছিলেন। তিনি উত্তরবঙ্গে সভা করেছিলেন। সেখান থেকে রাজ্যকে তুলোধোনা করেছিলেন।
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ওই বিধানসভা কেন্দ্রে আসতে পারেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি তাঁকে সেখানে সভা করার অনুরোধ করেছেন। বলেছেন, আপনি একবার আসুন।
মালদার সভা থেকে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি ক্ষমতায় এলে গোহত্যা বন্ধ করে দেবেন। তিনি বলেন, ‘উত্তরপ্রদেশে কেউ গো-হত্যা করতে পারেন না। বিজেপিকে আনুন, গরুচুরি, অরাজকতা বন্ধ হয়ে যাবে।'
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেছিলেন যে কীভাবে একজন মুখ্যমন্ত্রী অল্প সময়ে মাথা গরম করে ফেলতে পারেন? এমনকী বাংলায় ক্ষমতায় এলে গোহত্যাও বন্ধ হবে এমন কথাও জানান যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন যে এখন আর কেউ উত্তরপ্রদেশে গোহত্যা করে না।
যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) রীতিমতো ঘোষণার সুরে জানিয়ে দেন যে বাংলায় ক্ষমতায় এলে ২৪ ঘন্টার মধ্যে গো-পাচারও বন্ধ করে যাবে। যোগী এদিন বলেন, "উত্তরপ্রদেশে আইন হয়েছে, বাংলায় শুধু তোষণ-রাজনীতি। বাংলায় লাভ জিহাদের ঘটনা ঘটছে। আত্মনির্ভর ভারতের কথা বলছেন মোদি। আর বাংলায় কুটিরশীল্প ভেঙে পড়েছে। হিংসার ভূমি হয়ে উঠেছে বাংলা। বাংলা পরিবর্তনের ভূমি। বাংলার ঐতিহ্য ফিরয়ে আনতে হবে।'
'জয় শ্রী রাম' স্লোগান ও মমতার বিরোধিতা নিয়েও সরব হন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি অভিযোগ, 'জয় শ্রীরাম বললে বাধা কেন? রাম নাম অপছন্দ করলে বাংলায় জায়গা নেই। এখন বাংলায় অপরাধ, অরাজকতা বেড়েছে। এখানে কেন্দ্রের প্রকল্প চালু হয় না। দুর্গাপুজো করতে এখানে সমস্যায় পড়তে হয়।'
তিনি আরও অভিযোগ করেন, বাংলায় তৃণমূল গুন্ডারা বিজেপির প্রবীণ নেতাদের মারধর করলেও সরকার কোনও পদক্ষেপ নেয়নি। ২ মে নির্বাচনে ফল ঘোষণার পর তৃণমূলকে প্রাণভিক্ষা করতে করতে হবে। প্রয়োজনে তক্তায় বেঁধে সেই কাজ করানো হবে।