Advertisement

Election Commission On VVPAT Controversy: মধ্যমগ্রামের পর এবার নীলগঞ্জ, ফের রাস্তায় ভিভিপ্যাট স্লিপ

Election Commission On VVPAT Controversy: রাস্তার ধারের আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হলো থোক থোক ভিভিপ্যাট (VVPAT) স্লিপ! রবিবার উত্তর ২৪ পরগনার নীলগঞ্জ সুভাষনগর এলাকার একটি পেট্রোল পাম্পের পাশের গলিতে এই দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের।

নীলগঞ্জে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে ভিভিপ্যাট কাগজনীলগঞ্জে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে ভিভিপ্যাট কাগজ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 03 May 2026,
  • अपडेटेड 11:15 PM IST

Election Commission On VVPAT Controversy: ভোট মিটলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার রাস্তার ধারের আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হলো থোক থোক ভিভিপ্যাট (VVPAT) স্লিপ। এর আগে মধ্যমগ্রামে উদ্ধার হয়েছিল স্লিপ। এবার রবিবার উত্তর ২৪ পরগনার নীলগঞ্জ সুভাষনগর এলাকার একটি পেট্রোল পাম্পের পাশের গলিতে এই দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের। জনরোষ আর সন্দেহ যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই ড্যামেজ কন্ট্রোলে নামল জাতীয় নির্বাচন কমিশন। প্রাথমিক তদন্তের পর কমিশনের দাবি, উদ্ধার হওয়া স্লিপগুলি আদতে আসল ভোটের নয়, বরং ‘মক পোলের’।

কমিশনের ব্যাখ্যা ও কড়া হুঁশিয়ারি
ঘটনাটি জানাজানি হতেই জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। দিল্লির কর্তাদের দাবি, ভোটের দিন ভোরে মেশিন পরীক্ষার জন্য যে মক পোল করা হয়, উদ্ধার হওয়া কাগজগুলি সেই পরীক্ষারই অংশ। নিয়ম অনুযায়ী, মক পোল শেষ হওয়ার পর ইভিএম-এর ডেটা মুছে দেওয়া হলেও ওই স্লিপগুলি নির্দিষ্ট খামে সিল করে সুরক্ষিত রাখার কথা। কিন্তু নীলগঞ্জে তা না করে কেন রাস্তায় ফেলে রাখা হলো, তা নিয়ে জেলা নির্বাচন আধিকারিকের (DEO) কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে। রিপোর্ট হাতে পেলেই সংশ্লিষ্ট ভোটকর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন।

পুরনো ক্ষতে প্রলেপ
কমিশন মনে করিয়ে দিয়েছে যে, গত বছর বিহার বিধানসভা নির্বাচনের পরও ঠিক একইভাবে রাস্তায় ভিভিপ্যাট স্লিপ উদ্ধার হয়েছিল। সেই সময়ও দায়িত্বরত আধিকারিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল। নীলগঞ্জের ঘটনায় জেলা প্রশাসনের তরফে প্রাথমিক গাফিলতির ইঙ্গিত মিলতেই অস্বস্তি বেড়েছে কমিশনের অন্দরে। নিয়ম ভেঙে কেন এই চরম অবহেলা, এখন সেটাই বড় প্রশ্ন। গোটা ঘটনায় রাজনৈতিক দলগুলির মধ্যেও শোরগোল শুরু হয়েছে। তবে চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় এখন দিন গুনছে সব পক্ষই।
 

 

Read more!
Advertisement
Advertisement