Advertisement

West Bengal Election 2026: রাজ্য কত দফায় ভোট? যা উত্তর দিলেন জ্ঞানেশ কুমার

West Bengal Election 2026: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কত দফায় হবে? সেই প্রশ্নের জবাবে স্পষ্ট বার্তা দিল নির্বাচন কমিশন। বাংলায় ভোট কত দফায় হবে, তা নির্ভর করবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর।

বাংলায় ভোট কত দফায় হবে, তা নির্ভর করবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর।  বাংলায় ভোট কত দফায় হবে, তা নির্ভর করবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Mar 2026,
  • अपडेटेड 1:36 PM IST
  • পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কত দফায় হবে? 
  • সেই প্রশ্নের জবাবে স্পষ্ট বার্তা দিল নির্বাচন কমিশন।
  • বাংলায় ভোট কত দফায় হবে, তা নির্ভর করবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর।

West Bengal Election 2026: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কত দফায় হবে? সেই প্রশ্নের জবাবে স্পষ্ট বার্তা দিল নির্বাচন কমিশন। বাংলায় ভোট কত দফায় হবে, তা নির্ভর করবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

মঙ্গলবার দুপুরে কলকাতায় সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্ঞানেশ কুমার জানান, পশ্চিমবঙ্গে কত দফায় নির্বাচন হবে তা এখনও চূড়ান্ত হয়নি। সমস্ত রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়েছে। দিল্লিতে ফিরে কমিশন একটি রিভিউ বৈঠক করবে। সেই বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি এও জানান যে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করেই বাংলায় ভোট ক' দফায় হবে, তা স্থির করা হবে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, গত ১২ মাসে সব স্তরের আধিকারিকদের সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বহু বৈঠক হয়েছে। জ্ঞানেশ কুমারের কথায়, গত এক বছরে কমিশনের বিভিন্ন স্তরে কয়েক হাজার বৈঠক হয়েছে। প্রশাসন এবং পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, ভোটের সময় কোনওরকম শিথিল হওয়া চলবে না। কোনও পুলিশ আধিকারিক বা প্রশাসনিক কর্মী যেন কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ না করেন, সে বিষয়েও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

ভোটের সময় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে একাধিক নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন। জ্ঞানেশ কুমার জানিয়েছেন, বেআইনি মদ, মাদক কিংবা নগদের ব্যবহার নির্বাচনের সময়ে বরদাস্ত করা হবে না। প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।

এ বার পশ্চিমবঙ্গে ৮০ হাজারেরও বেশি বুথ তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। ভোটের স্বচ্ছতা বজায় রাখতে একটি বুথে সর্বাধিক ১২০০ জন ভোটার রাখা হবে। এর বেশি ভোটার কোনও বুথে রাখা হবে না বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

এছাড়াও ভোট প্রক্রিয়ায় কিছু নতুন ব্যবস্থা থাকছে। মুখ্য নির্বাচন কমিশনার জানান, এ বার ইভিএমে প্রার্থীদের রঙিন ছবি থাকবে। ভোটের পরে যদি কোনও প্রার্থী চান, তা হলে সাত দিনের মধ্যে ইভিএম পরীক্ষা করানোর আবেদনও জানাতে পারবেন।

ভোটদানের সুবিধা বাড়াতে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। ৮৫ বছরের বেশি বয়সের প্রবীণ নাগরিক এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বাড়ি থেকেই ভোট দেওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

পোস্টাল ব্যালট নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্ঞানেশ কুমার। তাঁর কথায়, পোস্টাল ব্যালটের গণনা ইভিএম গণনা শুরু হওয়ার আগে দুই রাউন্ডের মধ্যে শেষ করতে হবে। এতে ভোট গণনার প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলে মনে করছে কমিশন।

ভোটারদের জন্য তথ্য জানার ক্ষেত্রেও প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। নির্বাচন কমিশনের ইসিআই নেট অ্যাপের মাধ্যমে ভোটাররা নিজেদের ভোটকেন্দ্রের তথ্য, প্রার্থীদের তালিকা-সহ বিভিন্ন তথ্য জানতে পারবেন বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।

আপাতত দিল্লির রিভিউ বৈঠকের দিকেই নজর রাজনৈতিক মহলের। টিম জ্ঞানেশের রিপোর্টের ভিত্তিতে সেখানেই, বাংলায় ভোট কত দফায় হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত রবিবার নির্বাচন কমিশনের পর্যবেক্ষক দল কলকাতায় পৌঁছায়। রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রস্তুতি খতিয়ে দেখতেই এই সফর। 

Read more!
Advertisement
Advertisement