Advertisement

India Today-My Axis Exit Poll 2021: কোন দফায় কে এগিয়ে-পিছিয়ে? জানুন ৮ দফার বিস্তারিত ফল

India Today-My Axis Exit Poll 2021|বাংলায় ৮ দফা নির্বাচনের প্রতিটি দফাতেই তৃণমূলের সঙ্গে একাবের হাড্ডাহাড্ডি লড়াই বিজেপির। একই সঙ্গে বামেদের রক্তক্ষরণ বেড়েছে। ২০১৬ সালের থেকে অনেকটা কমে কার্যত ভরাডুবি বামেদের, এমনই ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়(Exit Poll 2021)।

নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Apr 2021,
  • अपडेटेड 7:00 AM IST
  • প্রথম দফায় এগিয়ে বিজেপি
  • দ্বিতীয় দফাতে এগিয়ে বিজেপি
  • তৃতীয় দফায় এগিয়ে তৃণমূল কংগ্রেস

একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Election 2021) আক্ষরিক অর্থেই 'কাঁটে কি টক্কর' দেখতে চলেছে পশ্চিমবঙ্গ। India Today-My Axis Exit Poll 2021-এর বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, বাংলায় ৮ দফা নির্বাচনের প্রতিটি দফাতেই তৃণমূলের সঙ্গে একাবের হাড্ডাহাড্ডি লড়াই বিজেপির। একই সঙ্গে বামেদের রক্তক্ষরণ বেড়েছে। ২০১৬ সালের থেকে অনেকটা কমে কার্যত ভরাডুবি বামেদের, এমনই ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়(Exit Poll 2021)।

এক নজরে দেখে নেওয়া ৮ দফায় কোন দফায় কে এগিয়ে, কে পিছিয়ে

প্রথম দফায় এগিয়ে বিজেপি

প্রথম দফায় নির্বাচন হয়েছিল মোট ৩০টি কেন্দ্রে। পুরুলিয়া, বাঁকুড়ার একাংশ, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরের একাংশ ও পশ্চিম মেদিনীপুরের একাংশে ভোট হয়।  India Today-My Axis Exit Poll 2021-এর বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ১৯টি আসন, তৃণমূল পেতে পারে ১০টি আসন, বামেরা পেতে পারে ১টি আসন। ভোট শতাংশের নিরিখে বিজেপি পেতে ৪৬ শতাংশ ভোট, তৃণমূল ৪২ শতাংশ, বামেরা ৮ শতাংশ ও অন্যান্যরা ৪ শতাংশ।

 
দ্বিতীয় দফাতে এগিয়ে বিজেপি

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ভোট হয়েছিল ৩০টি বিধানসভা কেন্দ্রে। বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের বাকি অংশে ভোট হয়। সঙ্গে ভোট হয় দক্ষিণ ২৪ পরগনার একাংশে। India Today-My Axis Exit Poll 2021 রেজাল্ট বলছে, তৃণমূল পেতে পারে ১৩টি আসন, বিজেপি ১৭টি, বামেদের শূন্য ও অন্যান্যরা শূন্য।

তৃতীয় দফায় এগিয়ে তৃণমূল কংগ্রেস

তৃতীয় দফায় ভোটগ্রহণ হয় ৩১টি কেন্দ্রে। ভোটগ্রহণের দিন ৬ এপ্রিল। ভোটগ্রহণ হয় হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার একাংশে।  India Today-My Axis Exit Poll 2021 রেজাল্ট বলছে, তৃণমূল পাচ্ছে ২০টি আসন, বিজেপি ১১টি আসন, বামেরা শূন্য ও অন্যান্য শূন্য। ভোট শতাংশের নিরিখে তৃণমূল ৪৫ শতাংশ ভোট, বিজেপি ৪২ শতাংশ, বামেদের ১০ শতাংশ ও অন্যান্যরা ৩ শতাংশ।

Advertisement

চতুর্থ দফায় এগিয়ে বিজেপি

চতুর্থ দফায় ভোটগ্রহণ হয় ৪৪টি আসনে। ভোট হয়েছিল ১০ এপ্রিল। ভোট দেন হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার বাকি অংশের মানুষ। সঙ্গে ভোটগ্রহণ হয় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে।  India Today-My Axis Exit Poll 2021 রেজাল্ট বলছে, তৃণমূল কংগ্রেস পাচ্ছে ১৯টি আসন, বিজেপি ২৪, বামেরা ১  অন্যান্য শূন্য।

পঞ্চম দফায় এগিয়ে বিজেপি

পঞ্চম দফায় ভোটগ্রহণ হয় ৪৫টি আসনে। ভোটগ্রহণ হয় ১৭ এপ্রিল। ভোটগ্রহণ হয় উত্তর ২৪ পরগনার একাংশ, নদিয়ার একাংশ, পূর্ব বর্ধমানের একাংশ, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়।  India Today-My Axis Exit Poll 2021 রেজাল্ট বলছে, বিজেপি পেতে পারে ২৫টি আসন, তৃণমূল পাচ্ছে ২০টি আসন, বামেরা শূন্য ও অন্যান্যরা শূন্য।

ষষ্ঠ দফায় এগিয়ে বিজেপি

ষষ্ঠ দফায় ভোটগ্রহণ হয় ৪৩ট আসনে। ভোটগ্রহণের দিন ছিল ২৬ এপ্রিল। ভোটগ্রহণ হয়, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার বাকি অংশ, পূর্ব বর্ধমানের বাকি অংশ ও উত্তর দিনাজপুরে। এই দফায়  India Today-My Axis Exit Poll 2021 রেজাল্ট বলছে, তৃণমূল পেতে পারে ২১টি আসন, বিজেপি ২২টি আসন, বামেরা শূন্য ও অন্যান্যরা শূন্য।


সপ্তম দফায় এগিয়ে তৃণমূল

সপ্তম দফায় ভোটগ্রহণ হয় ৩৬টি আসনে। ভোটগ্রহণের দিন ছিল ২৬ এপ্রিল। ভোটগ্রহণ হয় মালদার একাংশ, মুর্শিদাবাদের একাংশ, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুর ও দক্ষিণ কলকাতায়। এই দফায়  India Today-My Axis Exit Poll 2021 রেজাল্ট অনুযায়ী, তৃণমূল পাচ্ছে ১৮টি আসন, বিজেপি ১৬টি আসন, বামেরা শূন্য। 

অষ্টম দফায় এগিয়ে তৃণমূল

অষ্টম তথা শেষ দফায় ভোটগ্রহণ হয়েছে ৩৫টি আসনে। ভোটগ্রহণ হয় মালদা ও মুর্শিদাবাদের বাকি অংশে, বীরভূম ও উত্তর কলকাতায়। এই দফায় India Today-My Axis Exit Poll 2021 রেজাল্ট বলছে, তৃণমূল কংগ্রেস পাচ্ছে ২২টি আসন, বিজেপি পাচ্ছে ১৩টি আসন ও বামেরা শূন্য।

Read more!
Advertisement
Advertisement