পূর্ব বর্ধমান জেলায় সবথেকে বিতর্কিত তৃণমূল নেতা খোকন দাস বর্ধমান দক্ষিনে তৃণমূলকে জয় এনে দিয়েছেন। খোকন দাসের বিরুদ্ধে বিরোধী দলগুলি বালি, মাফিয়া, তোলাবাজ , গুণ্ডা তকমা দিয়েছে নির্বাচনী প্রচারে। এমনকি নিজের দলের কাছ থেকেও বেইমান, বিজেপির দালাল, তোলাবাজ তকমা জুটেছে। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বর্ধমান দক্ষিণ বিধানসভায় বারবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দল বিরোধী কাজ করার। এমনকি নির্বাচনী প্রচারে তার বক্তব্য নিয়ে একাধিক বিতর্কও তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে । সেই খোকন দাস ৮১০৫ ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সন্দীপ নন্দীকে হারিয়ে দলকে বর্ধমান দক্ষিণ বিধানসভায় জয় এনে দিয়েছেন ।