মালদায় এসে তৃণমূলকে একের পর এক আক্রমণ করলেন যোগী আদিত্যনাথ। জয় শ্রী রাম স্লোগান ইস্যু থেকে শুরু করে দুর্গাপুজো কিংবা গো হত্যা। এদিন সব ইস্যুই তুলে ধরলেন যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অভিযোগ বাংলায় কেন্দ্রের প্রকল্পগুলি লাঘু করতে দেওয়া হয় না।বাংলায় ক্ষমতায় এলে গো-হত্যাও বন্ধ হবে এমন কথাও জানান যোগী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন যে এখন আর কেউ উত্তরপ্রদেশে গো-হত্যা করে না।