Advertisement

ফ্যাক্ট চেক: ইরানের হাতে আটক মার্কিন ডেল্টা ফোর্সের একাধিক সেনা সদস্য? না, ছবিগুলি এআই দ্বারা তৈরি

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ছবিগুলি কোনও আসল ঘটনার নয়, বরং সবগুলি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি।

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 06 Mar 2026,
  • अपडेटेड 6:31 PM IST

ইরান ও ইজরায়েলের মধ্যে চলা সংঘর্ষে আমেরিকাও ঢুকে পড়েছে। এই আবহে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে আমেরিকান সেনা সদস্যদের আটক অবস্থায় দেখা যাচ্ছে।

ভাইরাল ছবিগুলি নানা স্থানে ধারণ করা, যেখানে পাশে ইরানের পতাকা-সহ ইরানের নিরাপত্তারক্ষীদেরও মার্কিন সেনাদের ঘিরে থাকতে দেখা যাচ্ছে। ছবিগুলিতে মার্কিন সেনা সদস্যদের কোথাও হাঁটু গেড়ে বসে থাকতে দেখা গেছে, কোথাও প্যারাসুটে করে নামতে।

ছবিগুলি শেয়ার করে একে মার্কিন ডেল্টা ফোর্সের সদস্যদের দৃশ্য বলে দাবি করা হচ্ছে। ক্যাপশনে লেখা হয়েছে, “ডেল্টা ফোর্সের অভিযান ব্যর্থ: ইরানের হাতে বন্দি বহু মার্কিন সেনা, তেহরানের বার্তা এটা ভেনেজুয়েলা নয়। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে একটি ব্যর্থ মার্কিন সামরিক অভিযান। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স ইরানের ভেতরে একটি গোপন অভিযান চালানোর চেষ্টা করেছিল। তবে সেই অভিযান সফল হয়নি এবং পরিস্থিতি দ্রুত ইরানের নিয়ন্ত্রণে চলে যায়। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযানের সময় বহু মার্কিন সেনা তাদের হাতে বন্দি হয়েছে। এ বিষয়ে ইরানের কড়া বার্তা— তেহেরান বলছে এটা ইরান, ভেনেজুয়েলা নয়। এখানে এমন অভিযান চালাতে এলে তার মূল্য দিতে হবে।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ছবিগুলি কোনও আসল ঘটনার নয়, বরং সবগুলি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি।

সত্য উদঘাটন

ইরান যদি সত্যিই মার্কিন সেনা সদস্যদের আটক করে থাকতো তবে তা আন্তর্জাতিক খবর হতো নানা সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত খবর প্রকাশ পেত। কিন্তু কিওয়ার্ড সার্চের মাধ্যমে খোঁজা হলে এমন কোনও রিপোর্ট পাওয়া যায়নি যা থেকে সত্যতা প্রমাণ হয়।

ছবিগুলিকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হলে ওই একই ছবি বেশ কিছু এক্স পোস্টে পাওয়া যায়। এই পোস্টে থাকা ওই একই ছবিগুলির ডানপাশে নিচের দিকে গুগল জেমিনাই-এর এআই দ্বারা তৈরি ছবির ওয়াটারমার্ক স্পষ্টই দেখা যায়। যা থেকে আন্দাজ করা যায় ছবিগুলি এআই দ্বারা তৈরি।

Advertisement

এরপর ছবিগুলিকে সিন্থআইডি ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করা হয়। এটি এমন একটি টুল যা গুগল তৈরি করেছে এআই দ্বারা তৈরি কোনও ছবি বা ভিডিও-র সত্যতা যাচাই করার জন্য।

এই ছবিগুলি সিন্থআইডি ডিটেক্টরের মাধ্যমে যাচাই করা হলে দেখা যায় ভাইরাল পোস্টে থাকা সবকটি ছবিই গুগল এআই দ্বারা তৈরি।

ফলে বুঝতে বাকি থাকছে না যে এআই নির্মিত ছবিগুলি দ্বারা বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে যা সত্য নয়।

 

Fact Check

Claim

ছবিগুলিতে দেখা যাচ্ছে, ইরানের হাতে আটক হয়েছে মার্কিন ডেল্টা ফোর্সের একাধিক সেনা সদস্য।

Conclusion

ভাইরাল ছবিগুলি আসল নয়। এগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement