Advertisement

ফ্যাক্ট চেক: 9137091370 নম্বরে ফোন করে কি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানো যাবে? না, জানুন বাস্তব

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, এই ফোন নম্বরটি সঠিক নয়। নতুন রাজ্য সরকার একই ধরনের একটি কর্মসূচির কথা জানিয়েছে ঠিকই, তবে তার ফোন নম্বর পৃথক হবে সেই বিষয়ে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে।

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 27 May 2026,
  • अपडेटेड 5:17 PM IST

রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এবার সেই সূত্র ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ফোন নম্বর বেশ ভাইরাল হয়ে গেছে। 9137091370 — এই নম্বরটি নানা পোস্টে ও গ্রাফিক্স কার্ডে জুড়ে দেওয়া হচ্ছে। সঙ্গে জানানো হচ্ছে যে, আগামীতে এই নম্বরে ফোন করেই সরকারি মুখ্যমন্ত্রীকে যে কোন অভিযোগ জানানো যাবে।

শুভেন্দু অধিকারীর ছবি-সহ যে গ্রাফিক্স কার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে লেখা হয়েছে, “91370 91370 — এই ফোন নাম্বারটি সবাই টুকে রাখুন। যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে কোনও অভিযোগ জানাতে হয়, তা হলে ফোন করুন এই নম্বরে! এবং শেয়ার করে বাকি বন্ধুদের জানিয়ে দিন এই নাম্বারটা টুকে রাখতে কারণ এই মুহূর্তে বন্ধ থাকলেও কয়েক দিনের মধ্যেই এখানে অভিযোগ জানানো যাবে।”

তবে আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, এই ফোন নম্বরটি সঠিক নয়। নতুন রাজ্য সরকার একই ধরনের একটি কর্মসূচির কথা জানিয়েছে ঠিকই, তবে তার ফোন নম্বর পৃথক হবে সেই বিষয়ে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে।

সত্য উদ্ঘাটন

যে ফোন নম্বরটি বর্তমানে ভাইরাল হয়েছে, তা সার্চ করা হলে ওই একই নম্বর ২০২৩ সালের ৮ জুন পোস্ট হওয়া তৃণমূল কংগ্রেস সমর্থিত একটি এক্স হ্যান্ডেলে পাওয়া যায়। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের নথিতেও এর উল্লেখ পাওয়া যায়।

এগুলি থেকে স্পষ্ট হয় যে, সেই সময় তৎকালীন তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের পক্ষ থেকে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ ও ‘মুখ্যমন্ত্রীকে বলো’-র মতো নাম দিয়ে এই ফোন নম্বর চালু করা হয়েছিল। এই নম্বরে ফোন করে সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে রাজ্যবাসী নিজেদের অভিযোগের কথা জানাতে পারতেন। এই বিষয়ে ২০২৩ সালের ১৯ মে আনন্দবাজার ডট কমের একটি প্রতিবেদন থেকে জানা যায়, রাজ্যে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এই জনসংযোগ কর্মসূচি গ্রহণ করেছিল তৃণমূল কংগ্রেস।

Advertisement

প্রসঙ্গত, ২০২১ সালের অগস্ট মাসে প্রথমবার এই নম্বর লঞ্চ করেছিল তৃণমূল কংগ্রেস। তখন এই কর্মসূচির নাম ছিল ‘দিদিকে বলো।’ পরবর্তী সময় পঞ্চায়েত ভোটের আগে নতুন নামে আবারও এই কর্মসূচির সূচনা করা হয়। তখন এর নাম বদলে রাখা হয় ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ বা ‘মুখ্যমন্ত্রীকে বলো’। অর্থাৎ 9137091370 — এই নম্বরটি যে পুরনো ও তৃণমূল জমানায় নানা কর্মসূচিতে ব্যবহৃত, সেটা বুঝতে বাকি থাকে না।

পুরনো নম্বরই কি চালু থাকবে?

এই নিয়ে আরও সার্চ করা হলে সংবাদ প্রতিদিন, নিউজ ১৮ বাংলাদ্য ওয়ালে গত ২৬ মে প্রকাশিত একাধিক নিউজ রিপোর্ট পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছেন যে খুব শীঘ্রই ‘আপনার সরকারকে বলুন’ নামের একটি কর্মসূচির সূচনা করতে চলেছে বিজেপি সরকার। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে, আগের নম্বর আর ব্যবহার করা হবে না।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী সপ্তাহ থেকে ‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ হয়ে যাচ্ছে। তার জায়গায় আমরা নাম দিচ্ছি ‘আপনার সরকারকে বলুন।’ আর পুরনো যে নম্বর ছিল সেই নম্বরেও বদল আসছে। যে দিন আমরা লঞ্চ করব সেই দিন আমরা এই সংক্রান্ত বিস্তারিত জানাবো। নামটা আজকেই জানিয়ে দিলাম।” সেই সঙ্গে শুভেন্দু আরও জানান যে রাজ্যসভা সাংসদ তথা বঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য কর্মসূচির এই নাম স্থির করেছেন।

অর্থাৎ, বুঝতে বাকি থাকে না যে বর্তমান রাজ্য সরকার একই ধরনের কর্মসূচির সূচনা করলেও যে নম্বরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার অস্তিত্ব বর্তমানে নেই।

Fact Check

Claim

9137091370 নম্বরে ফোন করলেই এখন থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সরাসরি অভিযোগ জানানো যাবে।

Conclusion

9137091370 নম্বরটি আগেই তৃণমূল সরকারের সময় ‘দিদিকে বলো’, ‘মুখ্যমন্ত্রীকে বলো’ বা ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-র মতো কর্মসূচিতে ব্যবহার করা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু নিজেই জানিয়েছেন যে নতুন কর্মসূচি ‘আপনার সরকারকে বলুন’-এর জন্য আলাদা নম্বর চালু করা হবে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement