Advertisement

ফ্যাক্ট চেক: ভারতে হিন্দু যুবকের তরফে মুসলিম তরুণীকে অপহরণ দাবিতে ছড়াল মরক্কোর ভিডিও

আজতক ফ্যাক্ট চেকের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল ভিডিওটি ভারতের নয়। বরং সেটি মরক্কোর কাসাব্লাঙ্কায় পারিবারিক বিবাদের জেরে বাড়ি থেকে বেরিয়ে আসা এক মহিলাকে তার পরিবারের সদস্যদের তরফে পুনরায় বাড়িতে নিয়ে যাওয়ার দৃশ্য।

সুরাজউদ্দিন মণ্ডল
  • কলকাতা,
  • 19 Jul 2026,
  • अपडेटेड 10:51 AM IST

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে কোনও একটি স্থানে এক ব্যক্তিকে একজন বোরখা পরিহিতা মহিলাকে বলপূর্বতক একটি কালো রঙের গাড়িতে তুলতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে এক হিন্দু যুবক এক মুসলিম তরুণীকে জোরপূর্বক অপহরণ করছে।

উদাহরণস্বরূপ, ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “কিছু হিন্দু ছেলে রাতে জোরপূর্বক এক মুসলিম মেয়েকে রাস্তা থেকে তুলে গাড়িতে  নিয়ে গেছে।" পাশাপাশি, পোস্টের ক্যাপশনে ইমোজি হিসাবে ব্যবহার করা হয়েছে ভারতের পতাকা। যা ইঙ্গিত করে ঘটনাটি ভারতের। 

 

আজতক ফ্যাক্ট চেকের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল ভিডিওটি ভারতের নয়। বরং সেটি মরক্কোর কাসাব্লাঙ্কায় পারিবারিক বিবাদের জেরে বাড়ি থেকে বেরিয়ে আসা এক মহিলাকে তার পরিবারের সদস্যদের তরফে পুনরায় বাড়িতে নিয়ে যাওয়ার দৃশ্য।

সত্য উন্মোচন

ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক স্ক্রিনশট নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন ২০২৬ সালের ১৯ জুন মরক্কো ভিত্তিক সংবাদমাধ্যম ‘The Voice of Morocco’-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। পোস্টের আরবি ক্যাপশন থেকে জানা যায়, ‘গ্যারেজ আল্লালের একটি প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তি এক মহিলাকে আক্রমণ করে এবং তাকে জোরপূর্বক অপহরণ করে।’ পাশাপাশি, ক্যাপশনে হ্যাশট্যাগ হিসাবে ‘মরক্কো’ ব্যবহার করা করা হয়েছে।
 



অন্যদিকে Le Site info অপর এক মরক্কো ভিত্তিক সংবাদমাধ্যমের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও এই একই তথ্য-সহ একই ভিডিও শেয়ার করা হয়েছে। Le Site info-র পোস্টের ক্যাপশনে ভিডিওটিকে মরক্কোর কাসাব্লাঙ্কা শহরের বলে উল্লেখ করা হয়। এখানে উল্লেখ্য, আমরা আমাদের অনুসন্ধানে লক্ষ্য করি যে ‘গ্যারেজ আল্লাল’ হলো মরক্কোর কাসাব্লাঙ্কা শহরেরই একটি অঞ্চল। 

এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে পরবর্তী অনুসন্ধান চালালে, ২০২৬ সালের ২০ জুন মরক্কো ভিত্তিক আরেক সংবাদমাধ্যম ‘Alahdat.net’এর অফিশিয়াল ফেসবুক পেজে ভাইরাল ভিডিও-র একটি স্ক্রিনশট-সহ একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্টের ক্যাপশন অনুযায়ী, মরক্কো পুলিশের তরফে তদন্তের পর নিশ্চিত করা হয়েছে যে ভাইরাল ভিডিওটি কোনও মহিলাকে অপহরণের ঘটনা নয়। বরং সেটি মরক্কোর কাসাব্লাঙ্কা শহরের গ্যারেজ আল্লাল এলাকায় পারিবারিক বিবাদের জেরে বাড়ি থেকে বেরিয়ে আসা এক মহিলাকে তারই পরিবারের এক পুরুষ সদস্যদের তরফে পুনরায় বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টার দৃশ্য। পাশাপাশি, অপর এক মরক্কো ভিত্তিক সংবাদমাধ্যম ‘Rue20′ তরফে প্রকাশিত একটি ফ্যাক্ট চেক প্রতিবেদনেও এই একই তথ্য উল্লেখ করা হয়েছে।  

Advertisement

এর থেকে প্রমাণ হয় যে, ভারতে হিন্দু যুবকের তরফে এক মুসলিম তরুণীকে অপহরণের ঘটনা দাবিতে ছড়ানো হচ্ছে মরক্কোর ভিডিও।

Fact Check

Claim

ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতে এক হিন্দু যুবক এক মুসলিম তরুণীকে জোরপূর্বক অপহরণ করছে।

Conclusion

ভাইরাল ভিডিওটি ভারতের নয়। বরং সেটি মরক্কোর কাসাব্লাঙ্কায় পারিবারিক বিবাদের জেরে বাড়ি থেকে বেরিয়ে আসা এক মহিলাকে তার পরিবারের সদস্যদের তরফে পুনরায় বাড়িতে নিয়ে যাওয়ার দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement