Advertisement

ফ্যাক্ট চেক: শুভেন্দুকে ঘিরে বিক্ষোভের পুরনো ভিডিও নতুন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বলে দাবি

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি সঠিক নয়। ভাইরাল ভিডিওটি ২০২৫ সালের অক্টোবর মাসের যখন তৃণমূলের নেতৃত্বে তৎকালীন বিরোধী নেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছিল।

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 17 Jun 2026,
  • अपडेटेड 5:47 PM IST

জুন মাসের ৯ তারিখ বর্তমান বিজেপি সরকারের একমাস মেয়াদ পূরণ হয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে যে, যারা বিজেপিকে ক্ষমতায় এনেছেন তাঁরাই এবার বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করছেন।

ভিডিওতে একটি রাস্তার উপর বেশ কিছু পুরুষ ও মহিলাকে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যাচ্ছে। রাস্তার একপাশ থেকে এগিয়ে যাচ্ছিল একটি গাড়ির কনভয়, যার বাইরে নিরাপত্তাকর্মীরা কনভয়কে নিরাপদভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে প্রতিবাদীদের বেশ আগ্রাসী হয়ে উঠতে দেখা যায়।

এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছে, এক মাসের মধ্যেই বিজেপির সমর্থকেরা বিজেপি বিরুদ্ধে প্রতিবাদ জানানো শুরু করেছে। এবং সঙ্গে এও লেখা হয়েছে যে এরা কেউ তৃণমূলের সমর্থক নয়।

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি সঠিক নয়। ভাইরাল ভিডিওটি ২০২৫ সালের অক্টোবর মাসের যখন তৃণমূলের নেতৃত্বে তৎকালীন বিরোধী নেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছিল।

সত্য উদ্ঘাটন

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে ওই একই ভিডিও পলাশ রানা নামে এক বিজেপি সমর্থকের ফেসবুক পেজে পাওয়া যায়। এই ভিডিওটি তিনি গত ১৩ জুন শেয়ার করেছিলেন।

ভিডিওটি শেয়ার করে পলাশ ক্যাপশনে লেখেন, “প্রাক্তন বিরোধী দলনেতা এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী  মথুরাপুর লোকসভায় রায়দিঘি বিধানসভার মধ্যে  যখন পুণ্য পায়ের ধুলি যখন এসে পড়েছিল তার ওপরে যেসব ব্যক্তিরা এবং যেসব তোলামুলের নেতারা যে অত্যাচারটা করেছিল তার এক একটা হিসাব এক এক রকম ভাবে আইনতভাবে প্রশাসনিক দ্বারস্থ হয়ে এক ইঞ্চির হিসাব নেওয়া হবে।”

এর থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় যে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। ঠিক কবে রায়দিঘি বিধানসভার মথুরাপুরে এই পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা জানতে কিওয়ার্ড সার্চ করা হলে ২০২৫ সালের ১৯ অক্টোবরের এবিপি আনন্দের ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া একটি প্রতিবেদন পাওয়া যায়।

Advertisement

এই প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে বিরোধী দলনেতার কনভয় লক্ষ্য করে স্লোগান ওঠে। তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ জয় বাংলা স্লোগান দেন মহিলারা। রায়দিঘিতে কালীপুজোর উদ্বোধনে যাওয়ার পথে মন্দিরবাজারে শুভেন্দুকে ঘিরে এই বিক্ষোভ হয়। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান এলাকাবাসীর একাংশের। রায়দিঘিতে কালীপুজো উদ্বোধন সেরে পাথরপ্রতিমায় যাওয়ার পথেও বিক্ষোভের সম্মুখীন হন শুভেন্দু।

একই ঘটনা নিয়ে পলাশ রানার আপলোড করা পৃথক একটি ভিডিও-র সঙ্গে এবিপি আনন্দে থাকা ক্লিপে প্রতিবাদের দৃশ্যও মিলে যায়। যা থেকে বুঝতে বাকি থাকে না যে ভাইরাল হওয়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

মথুরাপুরে হওয়া বিক্ষোভ নিয়ে সেই সময় আনন্দবাজার, টিভি 9 এবং নিউজ 18-এও একাধিক প্রতিবেদন প্রকাশ পায়। সেই খবরগুলি অনুযায়ী, ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার মতো প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে এই প্রতিবাদ দেখানো হয়।

অর্থাৎ সবমিলিয়ে পরিষ্কার হয়ে যায় যে বিজেপি বিরোধী দল থাকার সময় হওয়া একটি বিক্ষোভের ভিডিওকে বর্তমানে শাসকদল বিজেপির বিরুদ্ধে তাদেরই সমর্থকদের বিক্ষোভ বলে শেয়ার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর এবং অসত্য।

………………………………………………………………………………………………

Claim Made By-Social Media Users

Claim Link-

Claim Date- June 14, 2026

Rating-Mostly False

Claim- বিজেপি ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই তাদের সমর্থকেরা বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন।

Fact- এটি ২০২৫ সালের অক্টোবর মাসের ভিডিও, যখন তৃণমূলের নেতৃত্বে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার ও রায়দিঘি এলাকায় বিক্ষোভ দেখানো হয়েছিল।

 

Fact Check

Claim

বিজেপি ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই তাদের সমর্থকেরা বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন।

Conclusion

এটি ২০২৫ সালের অক্টোবর মাসের ভিডিও, যখন তৃণমূলের নেতৃত্বে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার ও রায়দিঘি এলাকায় বিক্ষোভ দেখানো হয়েছিল।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement