Advertisement

ফ্যাক্ট চেক: সাম্প্রতিক দাবিতে ছড়াল শুভেন্দু অধিকারীর বকেয়া DA সংক্রান্ত পুরনো মন্তব্য

আজতক ফ্যাক্ট চেকের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল দাবিটি অর্ধসত্য ও বিভ্রান্তিকর। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বকেয়া ডিএ নিয়ে এমন কোনও মন্তব্য করেননি। বরং ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি, বিরোধী দলনেতা থাকাকালীন তিনি তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করে এই মন্তব্য করেছিলেন।

সুরাজউদ্দিন মণ্ডল
  • কলকাতা,
  • 21 Jun 2026,
  • अपडेटेड 10:54 AM IST

সোমবার রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বহু প্রতীক্ষিত এই বাজেট পেশ করবেন। আর শুভেন্দু অধিকারীর সরকারের প্রথম বাজেটের দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের কয়েক লক্ষ সরকারি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। তাদের আশা প্রতিশ্রুতি মতো এবার বাজেটে তাদের দীর্ঘ দিনের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মিটিয়ে দেবে ডবল ইঞ্জিন সরকার।

আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জড়িয়ে একটি পোস্ট। যে পোস্টে শেয়ার করা হয়েছে টিভি৯ বাংলার একটি ইউটিউব থাম্বনেইল। যেকানে শুভেন্দু অধিকারীর ছবি-সহ তাকে উদ্ধৃত করে লেখা হয়েছে, 'DA দিতে গেলে স্যালারিও বন্ধ হয়ে যাবে'। পোস্টটি শেয়ার করে দাবি করা হচ্ছে, রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা পরিশোধ করতে হলে, তাদের নিয়মিত বেতন দেওয়া বন্ধ হয়ে যাবে।

উদাহরণস্বরূপ, ভাইরাল টিভি৯ বাংলার ইউটিউব থাম্বনেইলটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “দেখ কেমন লাগে Da জন্য পাগল হয়ে গেছিলি না তোদের ডাবল ইঞ্জিন মুখ্যমন্ত্রী কি বলে  ১১ হাজার কোটি টাকা দেওয়ার ক্ষমতা নেই রাজ্য সরকারের: শুভেন্দু।" 

আজতক ফ্যাক্ট চেকের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল দাবিটি অর্ধসত্য ও বিভ্রান্তিকর। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বকেয়া ডিএ নিয়ে এমন কোনও মন্তব্য করেননি। বরং ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি, বিরোধী দলনেতা থাকাকালীন তিনি তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করে এই মন্তব্য করেছিলেন।

সত্য উন্মোচন

ভাইরাল দাবির সত্যতা জানতে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে গেলে, তাদের বেতন দেওয়া বন্ধ হয়ে যাবে’ সংক্রান্ত কোনও মন্তব্য করেছেন কিনা সেই বিষয়ে জানতে আমরা এই সংক্রান্ত একাধিক কিওয়ার্ড সার্চ করি। কিন্তু আমাদের অনুসন্ধানে সাম্প্রতিক সময়ে অর্থাৎ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তার তরফে করা এহেন মন্তব্য সংক্রান্ত কোনও তথ্য বা প্রতিবেদন পাওয়া যায়নি।

Advertisement

তাই বিষয়টি সম্পর্কে আরও জানতে এরপর ভাইরাল টিভি৯ বাংলার ইউটিউব থাম্বনেইলটি নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি এই একই থাম্বনেইল-সহ টিভি৯ বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত একটি প্রতিবেদন পাওয়া যায়। “Suvendu Adhikari on Mamata Banerjee: ১১ হাজার কোটি টাকা দেওয়ার ক্ষমতা নেই রাজ্য সরকারের: শুভেন্দু” শিরোনামের সেই প্রতিবেদনে বকেয়া ডিএ প্রসঙ্গে তৃণমূল সরকারের কোষাগার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে দেখা যায় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। 

সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল সরকারকে কটাক্ষ করে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “ডিএ দেওয়ার টাকা নেই সরকারের কাছে। যদি ডিএ দিতে হয়, তাহলে বেতনই বন্ধ হয়ে যাবে। ১১ হাজার কোটি টাকা দেওয়ার ক্ষমতা নেই সরকারের।" তবে এখানে উল্লেখ্য, ইতিমধ্যে রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়া শুরু করেছে রাজ্যের নতুন বিজেপি সরকার। পাশাপাশি, সম্প্রতি বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবিরের এক প্রস্তুতি সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, আগামী ২২ জুন পেশ হতে চলা রাজ্য বাজেটেই সরকারি কর্মীদের জন্য ডিএ সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা করা হবে

এর থেকে স্পষ্ট হয়ে যায় যে, সাম্প্রতিক দাবিতে ছড়াল বিরোধী দলনেতা থাকাকালীন সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রসঙ্গে করা শুভেন্দু অধিকারীর মন্তব্য।

Fact Check

Claim

রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা পরিশোধ করতে হলে, তাদের বেতন দেওয়া বন্ধ হয়ে যাবে।

Conclusion

ভাইরাল দাবিটি অর্ধসত্য ও বিভ্রান্তিকর। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বকেয়া ডিএ নিয়ে এমন কোনও মন্তব্য করেননি। বরং ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি, বিরোধী দলনেতা থাকাকালীন তিনি তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করে এই মন্তব্য করেছিলেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement