Advertisement

ফ্যাক্ট চেক: ইন্ডিয়া গেটে থাকা ৯৫ হাজার স্বাধীনতা সংগ্রামীদের নামের মধ্যে ৬১ হাজারের বেশি মুসলিম!

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই তথ্যটি ভুল। ইন্ডিয়া গেটে খোদাই করা নামগুলি সেই শহীদদের যারা পরাধীন ভারতে ব্রিটিশ সরকারের জন্য প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ দিয়েছিলেন। স্বাধীনতা আন্দোলনের শহীদদের নাম এখানে খোদাই নেই।

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 14 Dec 2024,
  • अपडेटेड 6:26 PM IST

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হচ্ছে যে রাজধানী দিল্লির বিখ্যাত ইন্ডিয়া গেটে নাকি ৯৫,৩০০ জন স্বাধীনতা সংগ্রামীর নাম খোদাই করা রয়েছে। যার মধ্যে ৬১ হাজারের বেশি মুসলিম।

এক ব্যবহারকারী অন্য এক ব্যক্তিকে ট্যাগ করে ফেসবুকে একটি গ্রাফিক কার্ড পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "এরাই এখন মুসলমানদের দেশ প্রেম শেখায়। একেই বলে খালি কলসি বাজে বেশি।"

সঙ্গে পোস্ট হওয়া গ্রাফিক কার্ডে লেখা হয়েছে, "দিল্লী ইন্ডিয়া গেটে ৯৫,৩০০ জন স্বাধীনতা সংগ্রামীর নাম। মুসলিম ৬১,৩৯৫। শিখ ৮,০৫০। দলিত - ১০,৭৭৭। পিছরা - ১৪,৪৮০। স্বর্ণ - ৫৯৮। আর.এস.এস. -০০০।"

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই তথ্যটি ভুল। ইন্ডিয়া গেটে খোদাই করা নামগুলি সেই শহীদদের যারা পরাধীন ভারতে ব্রিটিশ সরকারের জন্য প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ দিয়েছিলেন। স্বাধীনতা আন্দোলনের শহীদদের নাম এখানে খোদাই নেই।

কীভাবে জানা গেল সত্যি

ইন্ডিয়া গেটের সংক্ষিপ্ত ইতিহাস: এই দাবির সত্যতা জানতে প্রথমেই ইন্ডিয়া গেট স্থাপনের শিকড়ে যেতে হবে। দিল্লি ট্যুরিজম ওয়েবসাইট অনুসারে , ইন্ডিয়া গেটের ভিত্তিপ্রস্তরটি ১৯২১ সালে ডিউক অফ কনট দ্বারা স্থাপন করা হয়েছিল, এডউইন লুটিয়েন্স দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং 10 বছর পরে ভাইসরয়, লর্ড আরউইন এর উদ্বোধন করেছিলেন।

প্রথম বিশ্বযুদ্ধের সময় হাজার হাজার ভারতীয়রা ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে লড়াই করেছিল কারণ তখন ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে ছিল। ইন্ডিয়া গেট একটি যুদ্ধের স্মৃতিস্তম্ভ যা সেই ৭০ হাজার ভারতীয় সৈন্যদের স্মরণ করে যারা প্রথম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় আফগান যুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর জন্য লড়াই করে প্রাণ হারিয়েছিল।

কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের (সিডব্লিউজিসি) তথ্য অনুসারে, ইন্ডিয়া গেটে মোট ১৩,২২০ জন ভারতীয় শহীদের নাম খোদাই রয়েছে, যার মধ্যে অনেক ব্রিটিশ এবং মুসলিম শহীদও রয়েছেন। তবে এখানে কোনও স্বাধীনতা সংগ্রামীর নাম খোদাই করা নেই। তবে এ কথায় কোনও সংশয় নেই যে স্বাধীনতার যুদ্ধে বহু মুসলিমও প্রাণ দিয়েছিলেন।

Advertisement

প্রসঙ্গত, ২০১৯ সালে এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি প্রথম এই বিভ্রান্তিকর দাবি করেছিলেন যা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সেই সময় ইন্ডিয়া টুডের পাশাপাশি আরও একাধিক সংবাদ মাধ্যম এই তথ্যের সত্যতা যাচাই করে একে মিথ্যে বলে সাব্যস্ত করে। যা আবার পুনরায় বিভ্রান্তিকর দাবি-সহ ছড়াচ্ছে।

 

Fact Check

Claim

ইন্ডিয়া গেটে খোদাই করা ৯৫,৩০০ জন স্বাধীনতা সংগ্রামীর মধ্যে ৬১,৩৯৫ জনই মুসলমান।

Conclusion

ইন্ডিয়া গেটে মোট ১৩,২২০ জন ভারতীয় শহীদের নাম খোদাই করা হয়েছে যারা স্বাধীনতা নয় বরং প্রথম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় আফগান যুদ্ধে অংশ নিয়েছিলেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement