Advertisement

ফ্যাক্ট চেক: কলকাতায় ইদের নামাজে পুলিশি লাঠিচার্জ দাবিতে ছড়াল অন্ধ্রপ্রদেশের ভিডিও

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে পশ্চিমবঙ্গ কিংবা ইদের কোনও সম্পর্ক নেই। বরং এটি ২০২৬ সালের ৯ মে অন্ধ্রপ্রদেশের কাডাপা শহরের আলমাসপেট সার্কেলের নাম পরিবর্তনকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের বিবাদের দৃশ্য।

সুরাজউদ্দিন মণ্ডল
  • কলকাতা,
  • 31 May 2026,
  • अपडेटेड 2:28 PM IST

পালা বদলের বাংলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরেই স্পষ্ট জানিয়ে দেন, মানুষের সমস্যা করে রাস্তা আটকে কোনও ধর্মীয় সমাবেশ হবে না। আর মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের পরেই দীর্ঘ দিনের প্রথা ভেঙে অন্য রকম ইদের সাক্ষী থাকল কলকাতা। খোলা রইল রেড রোড এবং এবার ইদের নমাজ হল ব্রিগেড ময়দানে। আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে, ইদের নামজ সংক্রান্ত একটি ভিডিও।

যেখানে কোনও একটি স্থানে বেশকিছু পুলিশ কর্মীকে পাজামা-পাঞ্জাবি এবং ফেজ টুপি পরিহিত কয়েকজন মুসলিম ব্যক্তিকে বেধড়ক মারধর করতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কলকাতায় ইদের নামাজের সময় মুসলিমদের ওপর বেধড়ক লাঠিচার্জ করেছে পুলিশ। উদাহরণস্বরূপ, ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “এ কেমন ঈদ! কলকাতার মুসলিমদের জন্য সবাই দোয়া করুন।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে পশ্চিমবঙ্গ কিংবা ইদের কোনও সম্পর্ক নেই। বরং এটি ২০২৬ সালের ৯ মে অন্ধ্রপ্রদেশের কাডাপা শহরের আলমাসপেট সার্কেলের নাম পরিবর্তনকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের বিবাদের দৃশ্য।

সত্য উন্মোচন

ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কি-ফ্রেম সংগ্রহ করে সেগুলিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন ২০২৬ সালের ১০ মে একটি তেলেগু সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও-র একটি বর্ধিত সংস্করণ পাওয়া যায়। যা থেকে স্পষ্ট হয়ে যায় ভিডিওটি সাম্প্রতিক মুসলিম সম্প্রদায়ের কুরবানির ইদের আগের ঘটনা। সেই ভিডিও-র শিরোনামে উল্লেখ করা হয়েছে, “কাডাপার একটি সার্কেলের নামকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক শেষ পর্যন্ত পাথর নিক্ষেপ ও লাঠিচার্জে পরিণত হয়।”



এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে পরবর্তী অনুসন্ধান চালালে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-সহ একাধিক সংবাদমাধ্যমে এই একই ভিডিও-র স্ক্রিনশট-সহ এই সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৬ সালের ৯ মে অন্ধ্রপ্রদেশের কাডাপা শহরের আলমাসপেট সার্কেলে হিন্দু এবং মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মূলত স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষদের তরফে আলমাসপেট সার্কেলের নাম পরিবর্তন করে ‘টিপু সুলতান সার্কেল’ রাখার উদ্যোগ গ্রহণ করা হয়। 

Advertisement

তখন ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষরা আলমাসপেট সার্কেলে উপস্থিত হয়ে এই উদ্যোগের বিরুদ্ধে সরব হয় এবং বিক্ষোভ প্রদর্শন করেন। এক পর্যয়ে বিক্ষোভ থেকে উভয় সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে একে অপরের দিকে পাথর ছোড়ার অভিযোগ উঠলে পুলিশ লাঠিচার্জ করে। যদিও মুসলিম সম্প্রদায়ের তরফে দাবি করা হয় ‘আলমাসপেট সার্কেল’এর নাম পরিবর্তনের জন্য তাদের কাছে প্রশাসনিক অনুমতি রয়েছে।

এর থেকে প্রমাণ হয় যে কলকাতায় ইদের নামাজে মুসলিমদের উপর পুলিশি লাঠিচার্জ দাবি করে ছড়ানো হচ্ছে অন্ধ্রপ্রদেশের ভিডিও।

Fact Check

Claim

ভিডিওতে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কলকাতায় ইদের নামাজের সময় মুসলিমদের ওপর বেধড়ক লাঠিচার্জ করেছে পুলিশ।

Conclusion

ভাইরাল ভিডিওটির সঙ্গে পশ্চিমবঙ্গ কিংবা ইদের কোনও সম্পর্ক নেই। বরং এটি ২০২৬ সালের ৯ মে অন্ধ্রপ্রদেশের কাডাপা শহরের আলমাসপেট সার্কেলের নাম পরিবর্তনকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদের দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement