Advertisement

ফ্যাক্ট চেক- ভাইরাল ভিডিওটি চীনের রকেট ভারত মহাসাগরে ভেঙে পড়ার দৃশ্য নয়

২০১৬ সালের ভিডিও ফেসবুকে পোস্ট করে ভিত্তিহীন দাবি

rocket coverrocket cover
Chayan Kundu
  • কলকাতা ,
  • 16 May 2021,
  • अपडेटेड 9:39 PM IST

সম্প্রতি চীনের একটি বৃহদাকার রকেট "লং মার্চ ৫ বি" -এর ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে আছড়ে পড়ে। তাই নিয়ে সমাজ মাধ্যমে বেশ আলোড়ন তৈরী হয়। এরই মধ্যে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আকাশ থেকে উজ্জ্বল একটি বস্তুকে সমুদ্রে পড়তে দেখা যাচ্ছে। এটি চীনের সেই রকেটের ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে পড়ার দৃশ্য বলে দাবি করেছে কিছু ফেসবুক ব্যবহারকারী।  

ভাইরাল পোস্টটি আর্কাইভ করা হয়েছে এখানে । 

আরও পড়ুন

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল দাবিটি ভিত্তিহীন।  ভাইরাল ভিডিওটি কম্পিউটারে ডিজিটাল গ্রাফিক্সের মাধ্যমে তৈরী করা হয়েছে।  এটি বাস্তবে রকেটের ভগ্নাবশেষ ভারত মহাসাগরে পড়ার দৃশ্য নয়।  

রিভার্স ইমেজ  এবং কী ওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা জানতে পারি এই ভিডিওটি ২০১৬ সাল থেকে ইন্টারনেটে রয়েছে। ১৮ ই  ফেব্রুয়ারী, ২০১৬ "ওভার ওয়াচ সিকিউরিটি" নামের একটি ইউটুব চ্যানেল ভিডিওটি আপলোড করে।  সেখানে লেখা হয় এটি অস্ট্রেলিয়ার একটি সমুদ্র উপকূলে উল্কাপাতের দৃশ্য , শরীরে লাগানো ক্যামেরায় হটাৎই ধরা পড়েছে।  

আন্তর্জাতিক খবরের সংস্থা এফপি ফ্যাক্ট চেক, অস্ট্রেলিয়ার "ওভার ওয়াচ সিকিউরিটি" নামের এই কোম্পানিটির সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, এটি বাস্তবের কোনো দৃশ্য নয়। মজা করবার জন্য তাঁরা কম্পিউটারের সাহায্যে এই ভিডিওটি তৈরী করেন। 

সুতরাং ২০১৬ সালের এই ভিডিওটির সঙ্গে চীনের সাম্প্রতিকালের রকেট ভারত মহাসাগরে ভেঙে পড়ার কোনো সম্পর্ক নেই।  

Fact Check

Claim

ভাইরাল ভিডিওটি চীনের রকেট ভারত মহাসাগরে ভেঙে পড়ার দৃশ্য ।

Conclusion

ভাইরাল ভিডিওটি কম্পিউটারে ডিজিটাল গ্রাফিক্সের মাধ্যমে তৈরী করা হয়েছে। এটি বাস্তবে রকেটের ভগ্নাবশেষ ভারত মহাসাগরে পড়ার দৃশ্য নয়।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement