Advertisement

ফ্যাক্ট চেক: অসমের ডিটেনশন ক্যাম্প দাবিতে ছড়াল ডোমিনিকান প্রজাতন্ত্রের জেলের দৃশ্য

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ছবিটি অসমের ডিটেনশন ক্যাম্পের তো নয়ই, এমনকি সেটি ভারতের ঘটনাও নয়। বরং সেটি ২০১৮ সালে ক্যারিবিয়ান দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের লা রোমানায় অবস্থিত একটি জেলে থাকা বন্দিদের দৃশ্য।

সুরাজউদ্দিন মণ্ডল
  • কলকাতা,
  • 14 Apr 2026,
  • अपडेटेड 10:49 AM IST

এবারের বিধানসভা নির্বাচনে বঙ্গ রাজনীতির অন্যতম আলোচনার বিষয় হলো এসআইআর। সম্প্রতি মতুয়া অধ্যুষিত বনগাঁর একটি সভা থেকে এসআইআর-এ নাম বাদ যাওয়া ভোটারদের আশ্বস্ত করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘তৃণমূল ক্ষমতায় আসার পর আপনারা নিশ্চিত থাকুন, আমরা কিছুতেই এখানে ডিটেনশন ক্যাম্প করতে দেব না।’ এই আবহে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে একটি সংকীর্ণ ঘরের মধ্যে একে অপরের উপরে শুয়ে থাকতে দেখা যাচ্ছে বহু-সংখ্যক ব্যক্তিকে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সেটি বিজেপি শাসিত অসমের ডিটেনশন ক্যাম্পে সাধারণ বন্দিদের বসবাসের দৃশ্য।

পাশাপাশি, আরও দাবি করা হয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে এসআইআরে নাম ডিলিট হওয়া ব্যক্তিদের এভাবেইডিটেনশন ক্যাম্পে ঢোকাবে। উদাহরণস্বরূপ, ভাইরাল ছবিটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “ডিটেনশন ক্যাম্পে যদি না থাকতে চান? তাহলে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে বাংলা বিরোধী শত্রু বিজেপিকে তাড়িয়ে বাংলার সমস্ত তৃণমূল কংগ্রেস প্রার্থীদেরকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ছবিটি অসমের ডিটেনশন ক্যাম্পের তো নয়ই, এমনকি সেটি ভারতের ঘটনাও নয়। বরং সেটি ২০১৮ সালে ক্যারিবিয়ান দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের লা রোমানায় অবস্থিত একটি জেলে থাকা বন্দিদের দৃশ্য।

সত্য উন্মোচন

ভাইরাল দাবি এবং ছবির সত্যতা জানতে সেটি নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ডোমিনিকান প্রজাতন্ত্র ভিত্তিক সংবাদমাধ্যম Eltiempo-র অফিশিয়াল ওয়েবসাইটে এই একই ছবি-সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি ডোমিনিকান প্রজাতন্ত্রের লা রোমানার একটি জেলের দৃশ্য। 

এরপর উক্ত সূত্র ধরে পরবর্তী অনুসন্ধান চালালে ২০১৮ সালের ৭ এপ্রিল ডোমিনিকান প্রজাতন্ত্র ভিত্তিক সংবাদ পোর্টাল Quisqueyano Donde Quiera-র অফিশিয়াল ফেসবুক পেজে এই একই ছবি-সহ একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, ছবিটি ডোমিনিকান প্রজাতন্ত্রের লা রোমানায় অবস্থিত একটি জেলে থাকা বন্দিদের অবস্থা। জেলটিতে ৩০ জন বন্দি রাখার জন্য সক্ষম হলেও সেখানে রাখা হয়েছে তার প্রায় চারগুণ অর্থাৎ ১১৪ জন বন্দিকে।

Advertisement

পাশাপাশি, অনুসন্ধানে ২০১৭ সালের ১০ জুলাই একটি এক্স হ্যান্ডেলে একই ধরনের একটি ছবি পাওয়া যায়। যেটিকে লা রোমানা কারাগারের বলে উল্লেখ করা হয়েছিল। তবে এখানে উল্লেখ্য, ২০১৯ সালে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি-র তালিকা প্রকাশের পর বিদেশি হিসেবে ঘোষিত ব্যক্তিদের জন্য অসমের গোয়ালপাড়া জেলার মাতিয়া-সহ একাধিক স্থানে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়। এবং পরবর্তীতে সেখানে বন্দিদের রাখাও হয়। তবে ভাইরাল ছবির সঙ্গে অসম বা ভারতের কোনও সম্পর্ক নেই। 

এর থেকে প্রমাণ হয় যে, অসমের ডিটেনশন ক্যাম্পে বন্দিদের বসবাসের দৃশ্য দাবিতে ছড়ানো হচ্ছে ক্যারিবিয়ান রাষ্ট্র ডোমিনিকান প্রজাতন্ত্রের ছবি।

Fact Check

Claim

ছবিতে অসমের ডিটেনশন ক্যাম্পে বন্দিদের বসবাসের দৃশ্য দেখা যাচ্ছে।

Conclusion

ভাইরাল ছবিটি অসমের ডিটেনশন ক্যাম্পের তো নয়ই, এমনকি সেটি ভারতের ঘটনাও নয়। বরং সেটি ২০১৮ সালে ক্যারিবিয়ান দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের লা রোমানায় অবস্থিত একটি জেলে থাকা বন্দিদের দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement