Advertisement

ফ্যাক্ট চেক: সাম্প্রদায়িক দাবিতে ছড়াল মন্দিরের প্রদীপ থেকে হিন্দু যুবকের সিগারেট ধরানোর ভিডিও

আজতক ফ্যাক্ট চেকের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং সেটি ২০২২ সালের ঘটনা। পাশাপাশি, পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ভিডিও-র অভিযুক্ত যুবকের নাম ভদ্দে ইরান্না এবং সে মুসলিম নয় বরং হিন্দু। 

সুরাজউদ্দিন মণ্ডল
  • কলকাতা,
  • 08 Jul 2026,
  • अपडेटेड 3:23 PM IST

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে লাল পোশাক পরিহিত এক যুবককে কোনও একটি মন্দিরের ভিতরে প্রবেশ করে মন্দিরের প্রদীপ থেকে সিগারেট ধরাতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, হিন্দুদের ধর্মীয় ভাবাগে আঘাত করার লক্ষ্য এক জিহাদি মুসলিম অন্ধ্রপ্রদেশের এই ঐতিহাসিক শিব মন্দিরের ভিতরে থাকা পবিত্র প্রদীপ থেকে সিগারেট ধরিয়েছে। 

উদাহরণস্বরূপ, ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার আদোনি শহরের রণমন্ডলা পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক শিব মন্দিরের গর্ভ গৃহে এক জিহাদী ঢুকে পড়ে শিবলিঙ্গের সামনে থাকা প্রদীপ দিয়ে সিগারেট ধরায়। তাকে মন্দিরের ভেতরে ধূমপান করতে এবং ক্যামেরার সামনে ঔদ্ধত্যপূর্ণ অঙ্গভঙ্গি করতে দেখা যায়। এটা শুধু অসম্মান নয়, এটা হিন্দু আবেগ এবং আমাদের মন্দিরের পবিত্রতাকে ইচ্ছাকৃত অপমান।"

আজতক ফ্যাক্ট চেকের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং সেটি ২০২২ সালের ঘটনা। পাশাপাশি, পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ভিডিও-র অভিযুক্ত যুবকের নাম ভদ্দে ইরান্না এবং সে মুসলিম নয় বরং হিন্দু। 

সত্য উন্মোচন

ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক স্ক্রিনশট নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন ২০২৬ সালের ৭ জুলাই ভাইরাল ভিডিও এবং এর স্ক্রিনশট-সহ একাধিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, ভিডিওটি অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার আদোনি-১ টাউন থানার বীরুপাপুরাম গ্রামে অবস্থিত একটি শিব মন্দিরের দৃশ্য। পাশাপাশি, মন্দিরের ভিতরে থাকা প্রদীপ থেকে সিগারেট ধরানোর এই ঘটনায় অভিযুক্ত যুবকের নাম ভদ্দে ইরান্না। 

এরপর এই সংক্রান্ত পরবর্তী অনুসন্ধান চালালে ২০২৬ সালের ৮ জুলাই এক্সে ভাইরাল ভিডিওটি নিয়ে অন্ধ্রপ্রদেশ সরাকারের অফিশিয়াল ফ্যাক্ট চেক হ্যান্ডেলে একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্ট অনুযায়ী, ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয় বরং সেটি ২০২২ সালের ঘটনা। তবে সেই সময় এই বিষয়ে কোনও মামলা দায়ের হয়নি। সম্প্রতি পুনরায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনরায় ভাইরাল হওয়ায় আদোনি-১ টাউন থানার পুলিশ বিএনএস-এর ২৯৯ ধারায় অভিযুক্ত ভদ্দে ইরান্নার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে। 

Advertisement

এরপর অভিযুক্ত যুবকের ধর্মীয় পরিচয় জানাতে অর্থাৎ সে মুসলিম সম্প্রদায়ের কিনা তা জানতে আমরা আদোনি-১ টাউন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সাব-ইন্সপেক্টর রামনাথ বিজয় কুমারের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের নিশ্চিত করে জানান যে, “ভাইরাল ভিডিওতে থাকা যুবক মুসলিম নন, বরং হিন্দু। তবে ঘটনাটি ২০২২ সালের ভিডিওটি সম্প্রতি পুনরায় ভাইরাল হওয়ায় আমরা অভিযুক্ত যুবক ভদ্দে ইরান্নার বিরুদ্ধে এফআইআর দায়ের করে, তাকে গ্রেফতার করেছি। বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে”

এর থেকে প্রমাণ হয় যে, মিথ্যে সাম্প্রদায়িকতার রং লাগিয়ে ছড়ানো হচ্ছে মন্দিরের প্রদীপ থেকে সিগারেট ধরানোর ভিডিও।

Fact Check

Claim

ভিডিওতে দেখা যাচ্ছে, হিন্দুদের ধর্মীয় ভাবাগে আঘাতের লক্ষ্য অন্ধ্রপ্রদেশের একটি ঐতিহাসিক শিব মন্দিরের ভিতরে থাকা প্রদীপ থেকে সিগারেট ধরিয়েছে এক জিহাদি মুসলিম যুবক।

Conclusion

ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং সেটি ২০২২ সালের ঘটনা। পাশাপাশি, পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ভিডিও-র অভিযুক্ত যুবকের নাম ভদ্দে ইরান্না এবং সে মুসলিম নয় বরং হিন্দু।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement