
জ্ঞানব্যাপী মসজিদের বিতর্কের মাঝেই এবার কুতুব মিনার নিয়ে একটি দাবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো।
এক ফেসবুক ব্যবহারকারী একটি পোস্ট করে দাবি করেছেন, "খোঁড়া হবে কুতুব মিনার চত্ত্বর, এএসআই-কে নির্দেশ কেন্দ্রের।"
একই দাবি সহ পোস্টের আর্কাইভ দেখুন এখানে ও এখানে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
তদন্তে নেমে আমরা প্রথমে কিওয়ার্ড সার্চ করে একটি প্রতিবেদন খুঁজে পাই।
২২ শে মে মহানগর ২৪*৭ নামের একটি ওয়েবপোর্টালে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে এএসআইকে কুতুব মিনার খোঁড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
কিন্তু এর পরই বেশ কয়েকটি সংবাদমাধ্যমে অন্য একটি খবর প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডি জানিয়েছেন যে এই ধরণের কোনও নির্দেশ কেন্দ্রীয় সরকার দেয়নি।
সুতরাং, এই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য।
খোঁড়া হবে কুতুব মিনার চত্ত্বর, এএসআই-কে নির্দেশ কেন্দ্রের।
কিছু সংবাদমাধ্যমে এই ধরণের খবর প্রকাশিত হলেও, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডি এই দাবি নস্যাৎ করে দিয়েছেন।