Advertisement

ফ্য়াক্ট চেক: তামিল অভিনেত্রী সাই পল্লবী বিয়ে করেননি, ভুয়ো দাবিতে ভাইরাল শুটিংয়ের ছবি

ছবিটি অনেকেই শেয়ার করছেন। শেয়ার করে কেউ কেউ লিখছেন, "বিয়ে করেছেন দক্ষিণ সিনেমা জগতের ন্যাচারাল বিউটি গার্ল নামে খ্যাত সাই পল্লবী। শুভ কামনা নব দম্পতি।"

ফ্য়াক্ট চেক: তামিল অভিনেত্রী সাই পল্লবী বিয়ে করেননি, ভুয়ো দাবিতে ভাইরাল শুটিংয়ের ছবিফ্য়াক্ট চেক: তামিল অভিনেত্রী সাই পল্লবী বিয়ে করেননি, ভুয়ো দাবিতে ভাইরাল শুটিংয়ের ছবি
ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 20 Sep 2023,
  • अपडेटेड 10:35 AM IST

বিয়ে করেছেন তামিল সিনেমার বিখ্যাত অভিনেত্রী সাই পল্লবী? এমন দাবি আমরা করছি না। আসলে সোশ্যাল মিডিয়ায় সাই পল্লবীর সঙ্গে আরেক ব্যক্তির একটি ছবি বেশ ভাইরাল হচ্ছে। ভাইরাল ছবিটিতে দুজনকেই গলায় মালা পরে দেখা যাচ্ছে। 

ছবিটি অনেকেই শেয়ার করছেন। শেয়ার করে কেউ কেউ লিখছেন, "বিয়ে করেছেন দক্ষিণ সিনেমা জগতের ন্যাচারাল বিউটি গার্ল নামে খ্যাত সাই পল্লবী। শুভ কামনা নব দম্পতি।" 

কেউ আবার ওই একই ছবি পোস্ট কার্ডের আকারে শেয়ার করছেন। যেখানে লেখা হচ্ছে, কনগ্রাচুলেশন সাই পল্লবী। তিনি প্রমাণ করেছেন ভালোবাসায় কোনো রঙ হয় না। 

ইন্ডিয়া টুডের ফ্যাক্ট চেক টিম অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল দাবিটি অসত্য। সাই পল্লবী বিয়ে করেননি। ভাইরাল ছবিটি একটি ছবির শুটিংয়ের অংশ। 

কীভাবে জানা গেল সত্যি?

যদি দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী সত্যি বিয়ে করে থাকতেন, তবে সেই নিয়ে সংবাদ মাধ্যমে খবরও প্রকাশ পেত। কিন্তু কীওয়ার্ড সার্চের সাহায্যে আমরা এমন কোনও বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যমের খবর খুঁজে পাইনি যেখানে দাবি করা হয় যে সাই পল্লবী বিয়ে করেছেন। 

এরপর আমরা ভাইরাল ছবিটি গুগল লেন্সের সাহায্যে সার্চ করে দেখি। তখন ওই একই ছবি OTT Play নামের একটি ওয়েবসাইটে দেখতে পাই। বিগত ৯ মে-র একটি খবরে এই ছবিটি শেয়ার করে লেখা হয়, "শুভ জন্মদিন সাই পল্লবী। পরিচালক রাজকুমার পেরিয়াসমি SK21 লঞ্চের ছবি শেয়ার করলেন।"

কীওয়ার্ড সার্চ করে আমরা জানতে পারি যে SK 21 হল একটি তামিল ছবি যা পরিচালক রাজকুমার পেরিয়াসমির পরিচালিত। এই ছবিটি বর্তমানে তৈরি হচ্ছে ও এখানে অভিনেত্রীর ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। 

একই ভাবে আমরা রাজকুমারের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলেও ভাইরাল ছবিটির আসল সংস্করণ খুঁজে পাই। যা দেখলেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটি SK 21 ছবির শুটিং সেটের অংশ।

Advertisement

একাধিক ওয়েবসাইট থেকে জানা যায় যে পরিচালক রাজকুমার পেরিয়াসামি ২০১৮ সালের মে মাসে বিয়ে করেন এবং তাঁর স্ত্রীর নাম জাশ্বিনি। 

অন্যদিকে, সাই পল্লবী ইতিপূর্বে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে বিয়ে করার বিষয়ে কিছু ভাবছেন না এবং এমন কোনও সিদ্ধান্ত তিনি নিলে সংবাদ মাধ্যম অবশ্যই জানতে পারবে।

ফলে বলাই যায় যে অভিনেত্রী সাই পল্লবীর পরিচালক রাজকুমার পেরিয়াসমিকে বিয়ে করার বিষয়টি গুজব ছাড়া কিছুই নয়।

 

Fact Check

Claim

নিজের সঙ্গে ছবিতে থাকা এই ব্য়ক্তিকে বিয়ে করেছেন দক্ষিণী তামিল সিনেমার অভিনেত্রী সাই পল্লবী।

Conclusion

সাই পল্লবী বিয়ে করেননি। তাঁর পাশে থাকা এই ব্যক্তি পরিচালক রাজকুমার পেরিয়াসামি ও SK 21 নামের একটি ছবির শুটিংয়ের সময় ফটোটি তোলা। রাজকুমার ২০১৮ সালেই বিয়ে করেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement