Advertisement

ফ্যাক্ট চেক: পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসার দৃশ্য দাবিতে ছড়াল অসম্পর্কিত সব ছবি

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল কোলাজের ছবিগুলি পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সময়ে মুসলিম কিংবা বিরোধী দলের কর্মীদের উপরে হামলার ঘটনা নয়। বরং, প্রথম ছবিটি উত্তর প্রদেশে প্রশাসনের তরফে একটি অবৈধ মাদ্রাসা ভেঙে ফেলার দৃশ্য। দ্বিতীয় ছবিটি ভোট-পরবর্তী হিংসা রোধে পশ্চিমবঙ্গে পুলিশি টহলের দৃশ্য। অন্যদিকে, তৃতীয় ছবিটি পুরনো শত্রুতার জেরে ওড়িশার পুরিতে এক যুবকের উপরে হামলার ঘটনা। 

সুরাজউদ্দিন মণ্ডল
  • কলকাতা,
  • 08 May 2026,
  • अपडेटेड 10:12 AM IST

২০০-র বেশি আসনে জিতে প্রথমবার বাংলার ক্ষমতায় এসেছে বিজেপি। আগামীকাল অর্থাৎ ২৫ শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে শপথ গ্রহণ করবেন নতুন মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার বাকি সদস্যরা। আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে তিনটি ছবির একটি ছবির কোলাজ। 

কোলাজটি ব্যবহৃত প্রথম ছবিতে বুলডোজারের সাহায্যে একটি বিল্ডিং ভাঙতে দেখা যাচ্ছে। এবং দ্বিতীয় ছবিতে বেশকিছু পুলিশ কর্মীকে কোনও একটি রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। অন্যদিকে, কোলাজে ব্যবহৃত তৃতীয় ছবিতে একটি বাইক ও একটি স্কুটি করে কাউকে ধাওয়া করতে দেখা যাচ্ছে।

কোলজটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, বিজেপি বঙ্গে জয়ের পর মুসলিম সম্প্রদায়ের মানুষ তথা বিরোধী দলের কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে। উদাহরণস্বরূপ, ভাইরাল ছবির কোলাজটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গসহ ভারতজুড়ে স'হিং'স'তা।” পাশাপাশি, কোলাজের উপরে লেখা হয়েছে, “ভারতজুড়ে আক্রমণের শিকার দেশটির মুসলিমরা।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল কোলাজের ছবিগুলি পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সময়ে মুসলিম কিংবা বিরোধী দলের কর্মীদের উপরে হামলার ঘটনা নয়। বরং, প্রথম ছবিটি উত্তর প্রদেশে প্রশাসনের তরফে একটি অবৈধ মাদ্রাসা ভেঙে ফেলার দৃশ্য। দ্বিতীয় ছবিটি ভোট-পরবর্তী হিংসা রোধে পশ্চিমবঙ্গে পুলিশি টহলের দৃশ্য। অন্যদিকে, তৃতীয় ছবিটি পুরনো শত্রুতার জেরে ওড়িশার পুরিতে এক যুবকের উপরে হামলার ঘটনা। 

সত্য উন্মোচন

প্রথম ছবি: ভাইরাল কোলাজের প্রথম ছবিটির সত্যতা জানতে সেটি নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন পশ্চিমবঙ্গে ভোটের ফল ঘোষণার আগে অর্থাৎ ২০২৬ সালের ২৯ এপ্রিল একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। সেই ভিডিও-র শুরুর দিকের ফ্রেমের সঙ্গে ভাইরাল ছবিটির হুবহু রয়েছে। যা থেকে স্পষ্ট হয়ে যায় ভাইরাল ছবিটি ওই ভিডিওর’ই স্ক্রিনশট। ভিডিওটি শেয়ার করে ওই ইনস্টাগ্রাম হ্যান্ডেলের তরফে ক্যাপশনে লেখা হয়েছে, “২৬শে এপ্রিল, উত্তর প্রদেশের সন্ত কবির নগরের খলিলাবাদের মিট মান্ডি এলাকায় কড়া পুলিশি পাহারায় একটি মাদ্রাসা ভেঙে ফেলা হয়। সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণের অভিযো তুলে প্রশাসনের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়।” উক্ত তথ্যের উপরে ভিত্তি করে পরবর্তীতে এই সংক্রান্ত অনুসন্ধান চালালে ২০২৬ সালের ২৬ এপ্রিল লাইভ হিন্দুস্থানের একটি প্রতিবেদনেও এই একই মাদ্রাসা উচ্ছেদের একাধিক ছবি-সহ একই তথ্য উল্লেখ করা হয়েছে।

Advertisement

দ্বিতীয় ছবি: এরপর ভাইরাল কোলাজের দ্বিতীয় ছবিটির সত্যতা জানতে সেটি নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন ২০২৬ সালের ৪ মে এই একই ছবি-সহ ব্রিটেন ভিত্তিক বাংলা সংবাদমাধ্যম বাংলা পোস্টে একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন অনুযায়ী, ছবিটি পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসা রোধে পুলিশি টহলের দৃশ্য।

তৃতীয় ছবি: এরপর ভাইরাল কোলাজের তৃতীয় ছবিটির সত্যতা জানতে সেটি নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন ২০২৬ সালের ৪ মে এই একই ছবি এবং এই ঘটনার ভিডিও-সহ টাইমস নাউ-সহ একাধিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি চলতি বছরের ৩ মে রবিবার ওড়িশার পুরির গোলাবাজার এলাকায় পুরনো শত্রুতার জেরে পাঁচ যুবক মিলে ডোকান্ডা গ্রামের বাসিন্দা ২৯ বছর বয়সী মৃত্যুঞ্জয় ভারিমাল নামক অন্য এক যুবককে রাস্তার উপরে ফেলে বেধড়ক মারধর করে। এই ঘটনার পর আক্রান্ত যুবকের ভাই সৌম্যরঞ্জন, স্থানীয় কানাস থানায় একটি অভিযোগ দায়ের করে।


তবে এখানে উল্লেখ্য, সোমবার ভোটের ফলপ্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে এসেছে। কোথাও তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়, তো কোথাও আবার তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। বেশিরভাগ অভিযোগের তীর বিজেপি কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। তবে সেই সব ঘটনার সঙ্গে ভাইরাল কোলাজের কোনও ছবির কোনও সম্পর্ক নেই।

এর থেকে প্রমাণ হয় যে, পশ্চিমবঙ্গের ভোটের ফল ঘোষণা হতেই মুসলিম তথা বিরোধী দলের কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে দাবিতে ছড়াচ্ছে অসম্পর্কিত সব ছবি।

Fact Check

Claim

ছবির কোলাজটিতে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ফল ঘোষণা হতেই মুসলিম তথা বিরোধী দলের কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে। 

Conclusion

ভাইরাল কোলাজের ছবিগুলি পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সময়ে মুসলিম কিংবা বিরোধী দলের কর্মীদের উপরে হামলার ঘটনা নয়। বরং, প্রথম ছবিটি উত্তর প্রদেশের, দ্বিতীয় ছবিটি ভোট-পরবর্তী হিংসা রোধে বঙ্গে পুলিশি টহল এবং তৃতীয় ছবিটি ওড়িশার পুরিতে এক যুবকের উপরে হামলার দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement