Advertisement

ফ্যাক্ট চেক: এস.এফ.আই নেত্রী ঐশী ঘোষ এই অনুষ্ঠানে চীনের জাতীয় সংগীত গান নি

রেড ভলান্টিয়ারদের এক অনুষ্টানের ভিডিও ব্যবহার করে ছড়ানো হলো বিভ্রান্তিকর দাবি

aishe coveraishe cover
শ্রেয় ব্যানার্জী
  • কলকাতা ,
  • 04 Jul 2021,
  • अपडेटेड 12:47 PM IST

জে.এন.ইউ সভাপতি ঐশী ঘোষ ২২'এ জুন আসানসোলে রেড ভলান্টিয়ারদের আয়োজিত এক অনুষ্ঠানে 
 উপস্থিত ছিলেন। লাল চে হেঁশেল নামক এক ক্যান্টিন খুলেছে আসানসোলের রেড ভলান্টিয়াররা। কোভিড আক্রান্ত রোগী, করোনার প্রকোপে যারা কাজ হারিয়েছে, যারা দুঃস্থ, তাদের জন্য খোলা হয়েছে এই ক্যান্টিন। এই ক্যান্টিন পরিদর্শন করতে এসে ঐশী ঘোষ চে গুয়েভারাকে নিয়ে একটি স্প্যানিশ গান গেয়ে শোনান। এবার সেই অনুষ্ঠানের ভিডিও নিয়ে এক বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হলো। "স্যাকুলার মানেই জারজ " নামক এক ফেসবুক ব্যবহারকারী এক পোস্টে
 দাবি করেছে যে ঐশী ঘোষ ওই অনুষ্ঠানে চীনের জাতীয় সংগীত গাইছিলেন।  

পোস্টের আর্কাইভ আপনারা দেখতে পাবেন এখানে

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি ভিত্তিহীন। কী ওয়ার্ড সার্চের সাহায্যে আমরা ই-টিভি ভারতের এক প্রকাশিত খবর  খুঁজে পাই যেখানে এই ভিডিওটি উপস্থিত আছে। এই খবর থেকে জানা যায় যে গানটি স্প্যানিশ ভাষায় গাওয়া, চাইনিজ নয়। এরপর আমরা ওই গানের অরিজিনাল ভিডিও অ্যালবাম খুঁজে পাই। ভিডিওর ডিটেলস দেখে আমরা জানতে পারি যে গানটার নাম হলো "হাসতা সিএম্প্রে" এবং এটা গাওয়া হয় কমিউনিস্ট বিপ্লবী নেতা চে গুয়েভারাকে শ্রদ্ধা জানাতে।

এরপর আমরা এই বিষয় কথা বলি ঐশী ঘোষের সাথে। উনি আমাদের জানান,"চে গুয়েভারা দক্ষিণ আমেরিকার এক কমিউনিস্ট নেতা ছিলেন যাঁকে বিশ্বের মানুষ চেনেন। এই স্প্যানিশ গানটা তাকে শ্রদ্ধা জানিয়ে গাওয়া হয়েছিল আসানসোলের অনুষ্ঠানে। রেড ভলান্টিয়ারদের এই ক্যান্টিন অসংখ্য মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং এই পদক্ষেপকে কুর্নিশ ও অভিনন্দন জানাতেই আমি গেছিলাম।"

অর্থাৎ এসব থেকে বোঝা যাচ্ছে যে পোস্টের দাবি বিভ্রান্তিকর।          
 

Fact Check

Claim

ঐশী ঘোষ এই ভিডিওতে চীনের জাতীয় সংগীত গাইছেন।

Conclusion

এটা বিপ্লবী কমিউনিস্ট নেতা চে গুয়েভারাকে শ্রদ্ধা জানানোর জন্য গাওয়া এক স্প্যানিশ গান।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement