Advertisement

গুজরাট ও যোগী-রাজ্যকে পিছনে ফেলে আইনশৃঙ্খলায় দ্বিতীয় স্থানে বাংলা! আসল সত্যিটা কী?

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ বলছেন, আইনশৃঙ্খলার নিরিখে বাকিদের পিছনে ফেলে দ্বিতীয়তে উঠে এসেছে বাংলা।

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে নতুন দাবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সত্যিটা কী?রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে নতুন দাবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সত্যিটা কী?
ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 17 Oct 2021,
  • अपडेटेड 7:34 PM IST

আইনশৃঙ্খলার প্রশ্নে হামেশাই রাজ্য সরকারকে নিশানায় নিয়ে থাকে বিরোধী দলগুলি। আর রাজ্যের সেই আইনশৃঙ্খলা নিয়ে এ বার একটি পোস্ট ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ একটি পোস্টার শেয়ার করে দাবি করেছেন, আইনশৃঙ্খলার দিক থেকে দেশে দ্বিতীয় স্থানেই রয়েছে পশ্চিমবঙ্গ। বিজেপি শাসিত রাজ্য গুজরাট এবং উত্তর প্রদেশ যথাক্রমে ১৬ এবং ১৯ নম্বর স্থানে রয়েছে। একই সঙ্গে দাবির সমর্থনে এই তথ্য 'স্টেট অব স্টেটস, কনক্লেভ: ইন্ডিয়া টুডে সার্ভে'-র বলেও উল্লেখ করা হয়েছে। 

চলতি বছর বাংলায় বিধানসভা নির্বাচন সাঙ্গ হওয়ার পর থেকেই ফেসবুকের এই পোস্টগুলি ভাইরাল। এখানে এখানে এখানে সেই পোস্টের আর্কাইভ দেখতে পাওয়া যাবে। 

ইন্ডিয়া-টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুমের (আফয়া) অনুসন্ধানে উঠে এসেছে, এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। ইন্ডিয়া টুডের কোনও সমীক্ষাতেই সার্বিক আইনশৃঙ্খলার নিরিখে দ্বিতীয় স্থানে উঠে আসেনি পশ্চিমবঙ্গ। 

তদন্তে নেমে সবার প্রথমে আমরা 'ইন্ডিয়া টুডে', 'স্টেট অব স্টেটস' এবং 'ল অ্যান্ড অর্ডার' (আইনশৃঙ্খলা)-এর মতো কি-ওয়ার্ড ব্যবহার করে সার্চ করি। যাতে উঠে আসে, ২০১৮ এবং ২০১৯ সালে ইন্ডিয়া টুডের পক্ষ থেকে যে দু'টি সমীক্ষা হয়েছিল, সেখানে আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যের র‍্যাঙ্কিং প্রকাশ পায়। যেখানে দেখা যায়, ২০১৯ সালে ন্যায় পাওয়ার মাপকাঠিতে বিচার করে রাজ্যগুলির মধ্যে একটি সমীক্ষা হয়েছিল 'জাস্টিস লিগ' নামে। যেখানে পশ্চিমবঙ্গের স্থান ছিল ১২ নম্বরে। 

এরপর আমরা ২০১৮ সালে সমীক্ষা খতিয়ে দেখা শুরু করি। সেখানেই দেখা যায়, সেই সময় আইনশৃঙ্খলার প্রশ্নে অষ্টম স্থানে ছিল বাংলা। একই র‍্যাঙ্কিংয়ে গুজরাটের স্থান ছিল ৭ নম্বরে, এবং উত্তর প্রদেশ ছিল ১২ নম্বরে। অর্থাৎ আইনশৃঙ্খলা প্রশ্নে বাংলা থেকে একধাপ এগিয়ে ছিল গুজরাট, এবং চার ধাপ পিছিয়ে ছিল উত্তর প্রদেশ।

Advertisement

তবে আইনশৃঙ্খলার দিক থেকে রাজ্যগুলি কতটা উন্নতি করেছে, তার নিরিখে একটি পৃথক সূচক প্রকাশ করা হয়। যেখানে দেখা যায়, আইনশৃঙ্খলার দিক থেকে সবচেয়ে উন্নতি করেছে তামিলনাড়ু। আইনশৃঙ্খলা উন্নতি হওয়ার দ্বিতীয় স্থানে ছিল বাংলা। সেই সূচকে গুজরাট ১৬ এবং উত্তর প্রদেশে ১৯ নম্বর স্থানে ছিল। 

অর্থাৎ একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলার দিক বাংলা গোটা দেশে দ্বিতীয় স্থানে নেই। ২০১৮ সালের যে সময়ের সমীক্ষার দাবি ভাইরাল হয়েছে, তখনও ছিল না। বরং উন্নতি করার দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল পশ্চিমবঙ্গ। 

এ রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, তার সরকারি তথ্যও আমরা খতিয়ে দেখি। ২০২১ সালের নীতি আয়োগের রিপোর্ট সবিস্তারে অনুসন্ধান করার পর উঠে আসে, আইনশৃঙ্খলার প্রশ্নে সমস্ত ধরনের মাপকাঠির বিচারে নীতি আয়োগের রিপোর্টে ৮৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে উত্তরাখণ্ড। একই পয়েন্ট নিয়ে প্রথম স্থানে এসেছে পদুচেরিও। ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। ৮১ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ ও মিজোরাম। যোগী-রাজ্যের সংগ্রহে এসেছে ৭৯ পয়েন্ট। 

সুতরাং এটা বলাই যায়, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে যে ধরনের দাবি সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে, তা অর্ধসত্য এবং বিভ্রান্তিকর। 

পুনশ্চ: সোশ্যাল মিডিয়ার এই দাবির প্রকৃত তথ্য অনুসন্ধানে কেবল ইন্ডিয়া টুডের সমীক্ষা, এবং নীতি আয়োগের রিপোর্টের সাহায্য নেওয়া হয়েছে। অন্য কোনও সমীক্ষার সঙ্গে এর যোগসূত্র নেই।  

Fact Check

Claim

ইন্ডিয়া-টুডের সমীক্ষায় আইনশৃঙ্খলার প্রশ্নে দ্বিতীয় স্থানে বাংলা, গুজরাট ও উত্তর প্রদেশ ১৬ এবং ১৯ নম্বরে।

Conclusion

নতুন করে আইনশৃঙ্খলা সম্পর্কিত কোনও সমীক্ষা প্রকাশ হয়নি। ইন্ডিয়া টুডের ২০১৮ সালের সমীক্ষায় আইনশৃঙ্খলার মাপকাঠিতে গুজরাট ৭, পশ্চিমবঙ্গ ৮ এবং উত্তর প্রদেশ ১২ নম্বরে ছিল। তবে আইনশৃঙ্খলায় উন্নতি করার সূচকে সেই সমীক্ষায় দ্বিতীয় স্থান পেয়েছিল বাংলা। গুজরাট ও উত্তর প্রদেশ ছিল ১৬ এবং ১৯ নম্বরে। সার্বিক আইনশৃঙ্খলার নিরিখে দ্বিতীয় হয়নি বাংলা।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement