Advertisement

ফ্যাক্ট চেক: একটি বুথেও পুনর্নির্বাচনের ঘোষণা করেনি নির্বাচন কমিশন, ছড়াচ্ছে ভুয়ো খবর

তবে আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি পুরোপুরি ভুয়ো। নির্বাচন কমিশন একটিও বুথে পুনর্নির্বাচনের বিষয়ে কিছুই জানায়নি।

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 25 Apr 2026,
  • अपडेटेड 2:35 PM IST

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে মোটের উপর শান্তিপূর্ণভাবে। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে ভোট-সন্ত্রাসের চেনা ছবি দেখা যায়নি বঙ্গে। তবে বেশ কিছু ভোট কেন্দ্রে ইভিএম মেশিন বিকল হয়ে যাওয়া ও প্রার্থীকে তাড়া করে মারধরের মতো ঘটনা ঘটেছে।

এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট রীতিমতো ভাইরাল হচ্ছে। এই পোস্টে দাবি করা হচ্ছে, মোট ৬০টি বুথে পুনর্নির্বাচন হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই দাবির সঙ্গে, Calcutta News Live সংবাদ মাধ্যমের একটি ফেসবুক পোস্ট ও প্রতিবেদনের কয়েকটি স্ক্রিনশট ভাইরাল হচ্ছে।

ফেসবুক পোস্টের স্ক্রিনশটে লেখা রয়েছে, “নওদার ১৪টি বুথ, ডোমকলের ১৬টি বুথ, আসানসোেল দক্ষিণে ৫টি, কুমারগঞ্জের ৯টি, লাভপুরের ৭টি বুথ, দুবরাজপুরের ১১টি বুথে পুননির্বাচনের সিদ্ধান্ত কমিশনের।”

একই দাবিতে Calcutta News Live-এর চ্যানেলের কয়েকটি প্রতিবেদনের স্ক্রিনশটও ভাইরাল হয়েছে। সেখানে লেখা রয়েছে, ২৬ এপ্রিল এই বুথগুলিতে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এই পোস্ট শেয়ার করে অসংখ্য মানুষ সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন যে ২৬ এপ্রিল মোট ৬০টি বুথে পুনরায় ভোটগ্রহণ হবে।

তবে আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি পুরোপুরি ভুয়ো। নির্বাচন কমিশন একটিও বুথে পুনর্নির্বাচনের বিষয়ে কিছুই জানায়নি।

সত্য উদ্ঘাটন

যদি বাস্তবেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৬০টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করা হতো, তবে শুধু Calcutta News Live-এর স্ক্রিনশট বাদে অন্যান্য় সংবাদ মাধ্যমেও এই সংক্রান্ত খবর প্রকাশ পেত। কিন্তু এমন তথ্য কোথাও-ই প্রকাশিত হয়নি।

পক্ষান্তরে, আনন্দবাজার ডট কম-সহ পূবের কলমের মতো দৈনিকের ওয়েবসাইটে ২৫ এপ্রিল প্রকাশিত খবর পাওয়া যায়। যেখানে স্পষ্টভাবে শিরোনামে লেখা হয়, “পুনর্নির্বাচন হবে না পশ্চিমবঙ্গের প্রথম দফার একটি বুথেও! ঘোষণা করে দিল কমিশন, প্রয়োজন নেই তামিলনাড়ুতেও”।

Advertisement

এই খবর অনুযায়ী, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ৪৪ হাজার ৩৭৬টি বুথে ভোটগ্রহণ হয়েছিল, কিন্তু এর মধ্যে একটিও বুথ থেকে এমন কোনও অভিযোগ উঠে আসেনি যার কারণে কোনও পুনর্নির্বাচন প্রয়োজন হবে। এই বিষয়ে আরও নিশ্চিত হতে আমরা সরাসরি যোগাযোগ করেছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীর সঙ্গে। তিনিও আমাদের স্পষ্ট জানান যে, পুনর্নির্বাচন প্রয়োজন হবে, এহেন অভিযোগও কোথাও থেকে আসেনি এবং কমিশনও স্বতঃপ্রণোদিতভাবে কোনও বুথে পুনরায় নির্বাচন করানোর মতো কোনও অভিযোগ পায়নি।

ফলে সবমিলিয়ে বলাই যায় ভাইরাল দাবিটি সঠিক নয় এবং ভিত্তিহীন।

অন্যদিকে, Calcutta News Live-এ গতকাল অর্থাৎ ২৪ এপ্রিল পুনর্নির্বাচন-সংক্রান্ত এই খবর সম্প্রচার করা হলেও পরে সেগুলি মুছে দেওয়া হয়। বর্তমানে এই বিষয়ক কোনও খবর তাদের ফেসবুক পেজে পাওয়া যায়নি।

Fact Check

Claim

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার পর নির্বাচন কমিশন ২৬ এপ্রিল মোট ৬০টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করেছে।

Conclusion

এই দাবি সম্পূর্ণ ভুয়ো। নির্বাচন কমিশন একটিও বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করেনি। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কোনও অভিযোগও পাওয়া যায়নি যার ভিত্তিতে পুনরায় ভোটগ্রহণের প্রয়োজন রয়েছে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement