Advertisement

ফ্যাক্ট চেক: ভারতে রাস্তার ধারে মুসলিম বৃদ্ধকে অত্যাচার দাবিতে ভাইরাল হলো স্ক্রিপ্টেড ভিডিও

তবে আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি আসল কোনও ঘটনার নয়। বরং এক কন্টেন্ট ক্রিয়েটরের স্ক্রিপ্টেড ভিডিও এটি যেখানে সবাই অভিনয় করছেন।

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 15 May 2026,
  • अपडेटेड 5:34 PM IST

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে সাম্প্রদায়িক হিংসার দাবিতে নানা ধরের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছিল। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, জনাকয়েক যুবক এক মুসলিম বৃদ্ধকে রাস্তার ধারে আটকে তাঁকে মারধর করছে।

ভিডিওটি পোস্ট করে তার উপর লেখা হয়েছে, “বর্তমান ইন্ডিয়া মুসলিমদের জন্য দু/র্বিসহ জীবন জাপনের স্হান হয়ে গেছে।”

ক্যাপশনে লেখা হয়েছে, “ভারতে মুসলিমদের উপর ঘটে যাওয়া অন্যায় ও নির্যাতনের এই ভিডিওগুলো হৃদয়কে কাঁদায়।”

সেই সঙ্গে ভিডিও-র ভয়েস ওভারে বলা হয়েছে, এই মুসলিম বৃদ্ধ এক আইসক্রিম ব্যবসায়ী। যিনি ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করার সময় হিন্দু যুবকরা তাকে মারধর করেছে।

তবে আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি আসল কোনও ঘটনার নয়। বরং এক কন্টেন্ট ক্রিয়েটরের স্ক্রিপ্টেড ভিডিও এটি যেখানে সবাই অভিনয় করছেন। 

সত্য উদ্ঘাটন

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে তার রিভার্স ইমেজ সার্চ করা হলে এই একই ভিডিও মুকলেসুর ভাইজান নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের ইনস্টাগ্রাম পেজে পাওয়া যায়। এই কন্টেন্ট ক্রিয়েটরের আসল নাম মুকলেসুর আলি। ফেসবুক প্রোফাইলের তথ্য অনুযায়ী, তিনি বীরভূম জেলার রামপুরহাটের বাসিন্দা।


এই নামের সূত্র ধরে সার্চ করা হলে মুকলেসুর আলির ভ্যারিফায়েড ইউটিউব চ্যানেল পাওয়া যায়। Muklesur Bhaijaan 2.0 নামের ওই চ্যানেলেও উক্ত ভিডিওটি পাওয়া যায়। সেই সঙ্গে এই কন্টেন্ট ক্রিয়েটরের তৈরি আরও একাধিক ভিডিও ওই চ্যানেলে রয়েছে, যেখানে আলাদা-আলাদা স্থানে নানা ভাবে ওই যুবকদের ওই একই বৃদ্ধকে উক্তত্য করতে দেখা গেছে।

কখনও তিনি হেঁটে যাওয়ার সময় তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে, কখনও আবার তাঁকে একটি বাইক থেকে নামিয়ে মাঠের উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সঙ্গে ওই চ্যানেলে একই ধরনের নানা অতি-নাটকীয় ভিডিওর চিত্রায়ন দেখা যায়। যা থেকে অনুমান করা যায় যে ভিডিওটি স্ক্রিপ্টেড।

Advertisement

Muklesur Bhaijaan 2.0 নামের চ্যানেলের বিবরণ খুঁজে দেখা হলে সেখানে পরিষ্কার লেখা দেখা যায় যে এই চ্যানেলে থাকা ভিডিওগুলি আসল কোনও ঘটনার নয়, বরং স্ক্রিপ্টেড। বিবরণে লেখা ছিল, “আমার চ্যানেলের সমস্ত ভিডিও বিনোদনের উদ্দেশ্যে স্ক্রিপ্টেড এবং অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে, যেখানে নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা হয়। এগুলো শুধুমাত্র বিনোদনের জন্য দেখানো হয়েছে; অনুগ্রহ করে এতে কেউ আহত বা বিরক্ত হবেন না।”

ওই বৃদ্ধের পরিচয় সম্পর্কে বিশদ জানতে আমরা মুকলেসুর আলিকে মেসেজও করেছি। তার পক্ষ থেকে জবাব এলে এই প্রতিবেদন আপডেট করে দেওয়া হবে।

সবমিলিয়ে বোঝাই যাচ্ছে যে একটি স্ক্রিপ্টেড ভিডিওকে আসল ঘটনা বলে সাম্প্রদায়িক দাবিতে প্রচার করা হচ্ছে, যা পুরোপুরি ভুয়ো এবং ভিত্তিহীন।

Fact Check

Claim

ভারতে এক মুসলিম বৃদ্ধ আইসক্রিম বিক্রেতাকে হিন্দু যুবকরা মারধর করেছে এবং মুসলিমদের উপর নির্যাতনের এই ঘটনা ভিডিওতে দেখা যাচ্ছে।

Conclusion

ভাইরাল ভিডিওটি কোনও আসল ঘটনার নয়। এটি মুকলেসুর আলি নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের তৈরি স্ক্রিপ্টেড ও বিনোদনমূলক ভিডিও, যেখানে সবাই অভিনয় করেছেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement