Advertisement

ফ্যাক্ট চেক: ‘মানুষ ভোট না দিলেও বঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে’! শমীক কি সত্যিই এ কথা বলেছেন?

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে আসল প্রেক্ষাপট ছাড়াই শমীকের বক্তব্য শেয়ার করা হয়েছে। মানুষ ভোট না দিলেও বিজেপি ক্ষমতায় আসবে এ কথা শমীক বলেননি। বরং মুসলিম সমাজকে দেওয়া এক বার্তায় করা তাঁর মন্তব্যের একটি লাইন তুলে প্রেক্ষাপট ছাড়া শেয়ার করা হচ্ছে।

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 28 Feb 2026,
  • अपडेटेड 5:59 PM IST

আনুমানিক এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, যার প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে। আর এই আবহে সোশ্যাল মিডিয়া একটি ফটোকার্ড বেশ ভাইরাল হয়েছে, যেখানে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টচার্যকে উদ্ধৃত করে একটি বিতর্কিত উক্তি শেয়ার করা হয়েছে।

এই পোস্টে প্রচারিত বক্তব্য অনুযায়ী, শমীক ভট্টাচার্য নাকি বলেছেন যে মানুষ যদি বিজেপিকে ভোট না দেয় তা সত্ত্বেও রাজ্যে বিজেপি সরকার গঠন করবে। পোস্টে শমীককে উদ্ধৃত করে লেখা হয়েছে: 'বিজেপিকে ইচ্ছা না হলে ভোট দেবেন না ভোট না দিলেও পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে' বিস্ফোরক বার্তা শমীক ভট্টাচার্যর।

অনেকেই একই ফটোকার্ড শেয়ার করে লিখেছেন, “কেউ ভোট না দিলেও বিজেপি ক্ষমতায় আসবে ! ও আচ্ছা ভোট চুরি করে তো । জানি জানি।”

আবার অনেকে এই পোস্ট শেয়ার করে লিখেছেন, “অবশেষে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে আসল প্রেক্ষাপট ছাড়াই শমীকের বক্তব্য শেয়ার করা হয়েছে। মানুষ ভোট না দিলেও বিজেপি ক্ষমতায় আসবে এ কথা শমীক বলেননি। বরং মুসলিম সমাজকে দেওয়া এক বার্তায় করা তাঁর মন্তব্যের একটি লাইন তুলে প্রেক্ষাপট ছাড়া শেয়ার করা হচ্ছে।

সত্য উদঘাটন

ভাইরাল ফটোকার্ডের বিষয়ে কিওয়ার্ড সার্চ করা হলে এমন বিশ্বাসযোগ্য প্রতিবেদন কোনও পাওয়া যায়নি যেখানে নির্দিষ্টভাবে শমীক ভট্টাচার্যকে উদ্ধৃত করে বলা হয় যে তিনি বলেছেন ভোট না দিলেও বিজেপি জয়লাভ করবে। যে কারণে এই পোস্টের বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়।

বিশদে খোঁজা হলে এই একই প্রসঙ্গে শমীক ভট্টাচার্যের করা একটি মন্তব্যের ভিডিও দ্য ওয়ালের ফেসবুক পেজে পাওয়া যায় যা গত ২১ জানুয়ারি পোস্ট করা হয়েছিল। সেখানে ক্যাপশনে শমীককে উদ্ধৃত করে লেখা হয়, “সংখ্যালঘুদের ভাবতে বলছি, আপনারা ভোট না দিলেও বিজেপিই ক্ষমতায় আসবে।”

Advertisement

পূর্ণাঙ্গ বক্তব্যতে শমীক ভট্টাটার্যকে বলতে শোনা যায়, “বিগত কয়েকটি নির্বাচনে সংখ্যালঘুদের ভোট বিজেপি পায়নি। এবং তৃণমূল কংগ্রেস মনে করছে, সংখ্যালঘুদের ভোটব্যাঙ্কের উপরে ভিত্তি করেই তারা আরেকটি নির্বাচনের তরি পার করিয়ে নেবে। কিন্তু আমরা বলছি পাশে অসমকে দেখুন। সংখ্যালঘুদের ভাবতে বলছি, যে ভোট আপনারা না দিলেও, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে।” অর্থাৎ, এর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে, শমীক ভট্টাচার্যের বক্তব্য আসলে ছিল মুসলিম সম্প্রদায়ের মানুষের উদ্দেশে। যেখানে তিনি দাবি করেন যে মুসলিমরা যদি বিজেপিকে ভোট না-ও দেয় তাহলেও তারাই ক্ষমতায় আসবে।

এরপর তিনি আরও বলেন, “আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত ১৫ বছরে তৃণমূলের রাজত্বে কী পেয়েছেন। মরছে মুসলমান, মারছে মুসলমান। বগটুইয়ে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। গত তিন বছরে যত রাজনৈতিক খুন হয়েছে, তার মধ্যে ৯৫ শতাংশের বেশি সংখ্য়ালঘু। এবং তাদের অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকেই। গুজরাটে, উত্তর প্রদেশে একজন সংখ্যালঘুর আর্থসামাজিক অবস্থা, আর পশ্চিমবঙ্গের সঙ্গে (সংখ্যালঘুদের আর্থসামাজিক অবস্থার) তুলনা করলে (বোঝা যাবে) আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন।”

অর্থাৎ বুঝতে বাকি থাকে না যে শমীক ভট্টচার্যের এই বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট-সহ ব্যাখ্যা না করে এমনভাবে প্রচার করা হয়েছে যাতে বিভ্রান্তি তৈরি হচ্ছে, এবং অর্ধসত্য বার্তা যাচ্ছে।

 

Fact Check

Claim

বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, মানুষ বিজেপিকে ভোট না দিলেও পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে।

Conclusion

এই দাবি বিভ্রান্তিকর। শমীক ভট্টাচার্য সাধারণ মানুষের উদ্দেশে এমন মন্তব্য করেননি। তাঁর বক্তব্য ছিল একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে—মুসলিম সম্প্রদায়ের ভোটব্যাঙ্ক প্রসঙ্গে। তিনি বলেন, সংখ্যালঘুরা বিজেপিকে ভোট না দিলেও দলটি ক্ষমতায় আসতে পারে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement