Advertisement

Mojar Jokes: অবিবাহিত কবির বই প্রকাশ করবে না প্রকাশক! কারণ জানলে খুব হাসবেন

Viral Jokes: হাসি হল সুস্থ থাকার চাবিকাঠি। টেনশনমুক্ত জীবনের জন্য এবং মানসিক চাপ দূর করতে হাসি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি কীসের, চলুন শুরু করা যাক মজার জোকস দিয়ে হাসির প্রক্রিয়া।

Mojar JokesMojar Jokes
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Apr 2026,
  • अपडेटेड 4:51 PM IST

Jokes In Bengali: হাসলে  ইতিবাচক পরিবেশ বজায় থাকে। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না।  খিলখিল করে হাসা হল সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

> তরুণ কবি: কিছু দুর্দান্ত কবিতা লিখে এনেছি। একটা বই যদি প্রকাশ করতেন।
প্রকাশক: বিয়ে করেছেন?
কবি: না।
প্রকাশক: বিয়ে করে তার পরে আসবেন।
কবি: কেন?
প্রকাশক: আপনার বইয়ের অন্তত একজন পাঠক তো চাই।

> বউ: আমি তোমার নীল শার্ট ইস্ত্রি করছিলাম, তখন শার্টটা এক জায়গায় একটু পুড়ে গেছে।
স্বামী: কোনো সমস্যা নেই, আমার এরকম আরেকটি নীল শার্ট আছে।
বউ: আমি জানতাম, তাই ওই শার্টের কাপড় কেটে এই পোড়া শার্টে যোগ করেছি!

> ছেলে: বাবা, আমাকে আরেক গ্লাস পানি দাও।
বাবা: তোমার এত পানি লাগে কেন? তোমাকে এরই মধ্যে ১০ গ্লাস পানি দিয়েছি।
ছেলে: কিন্তু বাবা, বিছানায় যে আগুন ধরিয়েছি, সেটা তো নিভছে না!

> একবার ৫ জন ডাক্তার মিলে একটা ঘোড়ার অপারেশন করলেন।
অপারেশনের পর সিনিয়র ডাক্তার কম্পাউন্ডারকে বললেন- দেখ পেটে কোন টুল আছে কি না, 
কম্পাউন্ডার বললেন- সব টুল আছে, কিন্তু ডাঃ গুপ্তকে আর দেখা যাচ্ছে না! 

> মহিলা- আমার ওজন কমবে কীভাবে? 
ডাক্তার - ঘাড় ডান বামে নাড়ান 
মহিলা - কোন সময়ে? 
ডাক্তার- কেউ খাবারের কথা বললে! 

> ছেলে- তোমার নাম কি? 
মেয়ে- আমার নাম বিধি। 
ছেলে- আমার নাম বিধান। 
মেয়ে- তো  কী করবো? 
ছেলে- আরে এটা তো বিধির বিধান।

( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)

Read more!
Advertisement
Advertisement