Advertisement

Mojar Jokes: লোভী প্রেমিকার চালাক প্রেমিক! দারুণ হাসির এই JOKES পড়তেই হবে

.Viral Jokes: হাসি হল সুস্থ থাকার চাবিকাঠি। টেনশনমুক্ত জীবনের জন্য এবং মানসিক চাপ দূর করতে হাসি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি কীসের, চলুন শুরু করা যাক মজার জোকস দিয়ে হাসির প্রক্রিয়া।

Viral JokesViral Jokes
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Apr 2026,
  • अपडेटेड 5:27 PM IST

Jokes In Bengali: হাসলে  ইতিবাচক পরিবেশ বজায় থাকে। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না।  খিলখিল করে হাসা হল সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

> গুপ্তচর: জন্ম থেকে গুজব শুনতে শুনতে কোনটা মিথ্যা আর কোনটা রিয়েল বুঝে গেছি। এইগুলা ব্যাপার না।
সিআইএ: হু আর ইউ রিয়েললি? তোমার রহস্য উদঘাটন না করতে পারলে আমি আফসোসেই মরে যাবো।
গুপ্তচর: আমি সাধারণ বাংলাদেশি। যাকে তোমরা গুপ্তচর ভেবে ভুল করেছো।
সিআইএ: ফিল আপ দিস ফর্ম, ভেরি কুইকলি।
গুপ্তচর: কিসের ফর্ম এটা?
সিআইএ: তোমাকে আজ থেকে সিআইএ’র ট্রেইনার হিসেবে নিয়োগ দিতে চাই। এমন লোকই তো আমরা খুঁজেছিলাম। আই স্যালিউট ইউ,বস!

> প্রেমিকার ফোন পেয়েই সতর্ক প্রেমিক—
প্রেমিক: হ্যাঁ, কত টাকার রিচার্জ করব বলো?
প্রেমিকা: তোমার কি মনে হয় আমি প্রতিবার ফোন করি শুধু রিচার্জ করার জন্য?
প্রেমিক: তাহলে বলো এবার কি চাও।
প্রেমিকা: এবার কয়েকটা জামা কিনে দাও।
প্রেমিক: তাহলে আমাকে কিছু টাকা পাঠিয়ে দাও।

> দীর্ঘদিন চিকিৎসা করার পর তিন পাগলকে নিয়ে বসেছেন চিকিৎসক—
চিকিৎসক: বলো তো, ৩ কে ৩ দিয়ে গুণ করলে কত হয়?
১ম পাগল: ৩৯৮
হতাশ চিকিৎসক দ্বিতীয় জনকেও একই প্রশ্ন করলেন।
২য় পাগল: মঙ্গলবার
হতাশ হয়ে চিকিৎসক তৃতীয় জনকেও একই প্রশ্ন করলেন।
তৃতীয় পাগল: ৯
চিকিৎসক: ভেরি গুড! এবার বলো তো, তুমি এটা কীভাবে বের করলে। খুশি হয়ে বললেন চিকিৎসক।
৩য় পাগল: খুবই সহজ! ৩৯৮ থেকে মঙ্গলবার বিয়োগ করেছি!

> একবার ৫ জন ডাক্তার মিলে একটা ঘোড়ার অপারেশন করলেন।
অপারেশনের পর সিনিয়র ডাক্তার কম্পাউন্ডারকে বললেন- দেখ পেটে কোন টুল আছে কি না, 
কম্পাউন্ডার বললেন- সব টুল আছে, কিন্তু ডাঃ গুপ্তকে আর দেখা যাচ্ছে না! 

> মহিলা- আমার ওজন কমবে কীভাবে? 
ডাক্তার - ঘাড় ডান বামে নাড়ান 
মহিলা - কোন সময়ে? 
ডাক্তার- কেউ খাবারের কথা বললে! 

Advertisement

> ছেলে- তোমার নাম কি? 
মেয়ে- আমার নাম বিধি। 
ছেলে- আমার নাম বিধান। 
মেয়ে- তো  কী করবো? 
ছেলে- আরে এটা তো বিধির বিধান।

( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)

Read more!
Advertisement
Advertisement