Advertisement

Teddy Day 2026 JOKES: প্রেমিকের ভালোবাসার প্রমাণ! ভালবাসার সপ্তাহে অবশ্যই জেনে রাখুন

Funny Jokes and Chutkule in Bengali: হাসি আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো রাখে। আজকের ব্যস্ততায় মানুষ হাসতেও ভুলে গেছে। তাই আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। যা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Teddy Day 2026 JOKESTeddy Day 2026 JOKES
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Feb 2026,
  • अपडेटेड 7:19 PM IST


Funny Jokes in Bengali: হাসির অনেক উপকারিতা আছে, মুখ উজ্জ্বল হয়, মন থাকে খুশি, অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যদি আপনার মেজাজ খারাপ থাকে তবে আপনি নীচের জোকসগুলি পড়ে আপনার মনকে সতেজ করতে পারেন।

> প্রেমিকা: তুমি কি আমাকে ভালোবাস?
প্রেমিক: একশ বার!
প্রেমিকা: কিন্তু আমাকে তো পরোয়াই কর না তুমি!
প্রেমিক: যে সত্যিকারের প্রেমে পড়ে সে কারো পরোয়া করে না।

> জলিল: ডাক্তার সাহেব, আমার সব কিছু ভুলে যাওয়ার রোগ হয়েছে।
ডাক্তার: কবে থেকে এই সমস্যা হচ্ছে?
জলিল: কোন সমস্যা?

> স্বামী: জজ সাহেব, আমি আমার স্ত্রীর কাছে ডিভোর্স চাই, সে থালা-বাসন ছুড়ে মারে।
জজ: সবে বাসন ছুড়ে মারতে শুরু করেছেন নাকি আগেও মারতেন।
স্বামী: আগে থেকেই।
বিচারক: তাহলে এত বছর পর ডিভোর্স কেন?
স্বামী: কারণ এখন তার নিশানা একদম ঠিক জায়গায় লাগছে।

> শিক্ষক- মিন্টু তুই কলেজে আস কেন? 
মিন্টু- স্যার, বিদ্যার জন্য। 
শিক্ষক- তাহলে ক্লাসে ঘুমোচ্ছ কেন? 
মিঙ্কি- স্যার,  আজ বিদ্যা আসেনি তাই।

> বন্ধু- পূজা তুমি কোথায়? 
পূজা- হোটেলে আছি, খুব খিদে পেয়েছিল
 তাই এখানে খাবার খাচ্ছি, 
তুমি কোথায়? 
বন্ধু- লঙ্গরে... 
আমি তোমার পিছনে লাইনে দাঁড়িয়ে আছি, 
আমার জন্যও পায়েস নিয়ে নাও। 

> সোনা একবার অটোতে বসে কোথাও যাচ্ছিল।
 কিছুক্ষণ পর অটো থেকে এক পা বার করল। 
অটো চালক বললো- ম্যাডাম, পা ভেতরে ঢোকান। 
সোনা জবাব দিল- তুমি চুপ কর, আমাকে হাতিকে লাথি মারতে হবে। সে গতকাল আমার দিকে চোখ মেরেছিল।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Read more!
Advertisement
Advertisement