Advertisement

Best Jokes: দ্রুত সব ভুলে যাচ্ছেন বিবাহিত ব্যক্তি! তারপর কী হল? শুনলেন হো হো করে হাসবেন

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Best JokesBest Jokes
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2026,
  • अपडेटेड 6:15 PM IST

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> এক বিবাহিত ব্যক্তি চিকিৎসকের কাছে গিয়ে বললেন—
রোগী: ডাক্তার সাহেব, আমার একটা বড় সমস্যা হয়েছে।
চিকিৎসক: কী সমস্যা?
রোগী: আমি সবকিছু খুব দ্রুত ভুলে যাই।
চিকিৎসক: কবে থেকে এই সমস্যা?
রোগী: কোন সমস্যা?
চিকিৎসক: এই যে, ভুলে যাওয়ার সমস্যা।
রোগী: ওহ! সেটাও কি আমার আছে নাকি?

> অনলাইন ক্লাসে শিক্ষক সবাইকে মনোযোগ দিয়ে পড়াচ্ছেন।
শিক্ষক: আজকের পড়া সবাই বুঝতে পেরেছ?
ছাত্র: হ্যাঁ স্যার, বুঝেছি।
শিক্ষক: তাহলে বলো, আমি কী পড়ালাম?
ছাত্র: স্যার, সেটা ঠিক মনে নেই। তবে আপনার পেছনের দেওয়ালের রংটা খুব সুন্দর!
শিক্ষক: মানে পড়া বাদ দিয়ে পুরো ক্লাসে ঘরের সাজসজ্জা দেখেছ?
ছাত্র: হ্যাঁ স্যার, মাল্টিটাস্কিং করছিলাম!

> শিক্ষক: যদি পুকুরে তোমার বন্ধু আর প্রেমিকা ডুবে যেতে থাকে, তাহলে তুমি কাকে বাঁচাবে?
ছাত্র: দু’জনকেই ডুবতে দিন।
স্যার: সে কী, কেন?
ছাত্র: আরে, ওরা একসঙ্গে পুকুরে কী করছিল?

> একজন মহিলা মোবাইল হাতে নিয়ে মোবাইলের দোকানে এলেন।
দোকানদার: কি হয়েছে ম্যাডাম , আপনার কী সমস্যা?
মহিলা: আমার মোবাইলের নেটওয়ার্ক আসছে না।
দোকানদার: ম্যাডাম, এটা আবহাওয়া খারাপের জন্য হচ্ছে।
মহিলা: তাহলে ফোনের খারাপ আবহাওয়া পাল্টে নতুন আবহাওয়া লাগিয়ে দিন।
দোকানদারের এখনো জ্ঞান ফেরেনি

> রাস্তায় এক পথচারী এক পকেটমারকে হাতেনাতে ধরে ফেলে। 
তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তুমি লোকটার পকেটে হাত ঢুকাচ্ছিলে কেন?
পকেটমার: আজ্ঞে, হিমেল হাওয়ার স্পর্শে হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। 
আমার প্যান্টের  পকেট ছিল না,
তাই হাতটা একটু গরম করার জন্য ভদ্রলোকের পকেটে ঢুকাচ্ছিলাম।

> শিক্ষক ছাত্রদের মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে বোঝাচ্ছিলেন। 
অনেকবার বোঝানোর পর শিক্ষক বললেন, 
ছোটন বলতো আম পাকলে আকাশের দিকে না উঠে মাটিতে পড়ে কেন?
ছোটন: স্যার আকাশে তো খাওয়ার কেউ নেই, তাই!

Advertisement

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 
 

Read more!
Advertisement
Advertisement