Advertisement

Jokes in Bengali: প্রেমিক যেভাবে ভাই হয়ে যায়! দারুণ হাসির JOKES

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Jokes in BengaliJokes in Bengali
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Feb 2026,
  • अपडेटेड 6:44 PM IST

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> বউ: আমি তোমার নীল শার্ট ইস্ত্রি করছিলাম, তখন শার্টটা এক জায়গায় একটু পুড়ে গেছে।
স্বামী: কোনও সমস্যা নেই, আমার এরকম আরেকটি নীল শার্ট আছে।
বউ: আমি জানতাম, তাই ওই শার্টের কাপড় কেটে এই পোড়া শার্টে যোগ করেছি!

> প্রেমিক-প্রেমিকা পার্কে বসে গল্প করছে। এমন সময় প্রেমিকার কয়েকজন বান্ধবী হাজির। এসেই প্রশ্ন করতে লাগলো—
বান্ধবী: এটা কে রে?
প্রেমিকা: আমার ভাই।
বান্ধবী: কেমন ভাই? চাচাতো, মামাতো, খালাতো না ফুফাতো?
প্রেমিকা: না, এসব কিছুই না।
বান্ধবী: তাহলে কী ভাই, বলবি তো?
প্রেমিকা: ও আমার ভালোবাসাতো ভাই!

> এক সকালে জলিল সাহেব তার স্ত্রীকে বলছেন—
জলিল সাহেব: আজকে ছুটির দিন। সপ্তাহের এই দিনটা আমি একটু শান্তিতে কাটাতে চাই। তাই তিনটা সিনেমার টিকিট কেটে আনলাম।
খুশিতে গদগদ হয়ে বললেন জলিলের স্ত্রী বললেন—
স্ত্রী: সে তো ভালো কথা। কিন্তু টিকিট তিনটা কেন গো? তুমি-আমি আর কে যাবে?
জলিল সাহেব: তুমি-আমি না। তুমি আর বাচ্চারা যাবে। আমি বাড়ি থাকব। ঘরে শান্তি বজায় থাকবে। তাতে সংসারও সুখের হবে।

> স্বামী-স্ত্রীর মনোমালিন্য চলছে বেশ কিছুদিন ধরে। কিছুতেই সমঝোতা হচ্ছে না—
স্ত্রী: আমি বাপের বাড়ি চললাম, তুমি থাক তোমার সংসার নিয়ে।
স্বামী: আমিও বের হচ্ছি!
স্ত্রী: তুমিও কি বাপের বাড়ি যাচ্ছো!
স্বামী: না, আমি গরিব-দুঃখীদের দান-খয়রাত করতে যাচ্ছি!
স্ত্রী: কেন?
স্বামী: মানত করেছিলাম। ফলাফল পেতে শুরু করেছি। কথা তো রাখতেই হয়।

> অফিসে যাওয়ার সময় মহাবিরক্ত স্বামী। তাড়াহুড়া করে টাই বাঁধতে বাঁধতে স্ত্রীকে ইঙ্গিত করে বললেন—
স্বামী: না জানি আজ কার মুখ দেখে ঘুম ভাঙছে! সাড়ে ১০টা বাজতে চললো, এখনো ব্রেকফাস্ট কপালে জুটল না!
স্ত্রী: আমাদের খাটের পায়ের দিকের দেওয়াল থেকে বড় আয়নাটা সরাও। তা না হলে রোজ এই একই অভিযোগ করতে হবে তোমাকে!

Advertisement

> চিকিৎসক-রোগীর মধ্যে কথা হচ্ছে।
রোগী: ডাক্তারবাবু, আমার কানের মধ্যে একটি টিকটিকি ঢুকে গিয়েছে।
চিকিৎসক: কখন?
রোগী: সকাল আটটার দিকে।
চিকিৎসক: আরে, এখন দুপুর ১২টা বাজে! আপনি আগে আসেননি কেন?
রোগী: আমি ভেবেছিলাম, সকাল ছ’টার দিকে আমার কানে যে পোকাটা ঢুকেছিল, টিকটিকি ওটাকে খেয়েই বার হবে। কিন্তু এখন দেখছি টিকটিকি-মাছি কোনওটাই বেরোচ্ছে না।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Read more!
Advertisement
Advertisement