Advertisement

Jokes In Bengali: স্বামীর জীবনের সবচেয়ে বড় ভুল কী হতে পারে? শুনলে মেয়েরা খুব হাসবেন

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

 Jokes Jokes
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jun 2026,
  • अपडेटेड 6:30 PM IST

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> স্ত্রী: শুনছো? তোমার জীবনের সবচেয়ে বড় ভুল কী ছিল?
স্বামী (একটু ভেবে): চাকরিটা ছেড়ে দেওয়া।
স্ত্রী: আমি ভেবেছিলাম বলবে আমাকে বিয়ে করা!
স্বামী (মুচকি হেসে): আরে, ওইটা তো চাকরি ছেড়ে দেওয়ার রেজাল্ট ছিল!

> বন্ধু ১: ভাই, বিয়ে করবি কবে?
বন্ধু ২: করব, কিন্তু একটা ভয় আছে।
বন্ধু ১: কী ভয়?
বন্ধু ২: একবার ওয়াই-ফাই কানেক্ট করলে তো আর অন্য নেটওয়ার্কে কানেক্ট হওয়া যায় না!

> বস সেদিন মেজাজ খুবই খারাপ। অফিসে ঢুকেই দেখলেন পিয়ন হাতে কিছু কাগজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে—
বস: এই, কাজের কাজ তো কিছু করিস না। হাতে কী?
পিয়ন: স্যার চিঠি।
বস: কোন ছাগলের চিঠি?
পিয়ন: স্যার আপনার।
বস: কোন গাধা লিখেছে?
পিয়ন: স্যার আপনার বাবা!

> লিপস্টিক কেনার জন্য স্বামীর কাছে টাকা চাইলো স্ত্রী…
স্বামী: তোমার লিপস্টিক কিনতে কিনতেই তো আমি ফকির হয়ে যাব।
স্ত্রী: আমি কী করব! অর্ধেক তো তোমার পেটেই যায়।

> স্ত্রী: ছি, ছি, তোমার মতো বাজে ছেলে আর দেখিনি! আমার অবর্তমানে নিত্যনতুন মেয়ে নিয়ে আমারই বিছানায় ঘুমিয়েছ।
স্বামী: ভুল বললে, আমরা ঘুমাইনি। জেগেই ছিলাম।

> বস: এ কী টাইপিস্ট নিয়েছেন? সুন্দরী তাতে সন্দেহ নেই, কিন্তু প্রতিটি লাইনে এক গণ্ডা ভুল! 
আপনাকে বলিনি, টাইপিস্ট নেয়ার সময় গ্রামারের দিকে নজর রাখবেন।
ম্যানেজার: শুনতে ভুল হয়েছিল স্যার। আমি গ্ল্যামারের দিকে নজর রেখেছিলাম।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Advertisement

Read more!
Advertisement
Advertisement