
Jokes: হাসি-ঠাট্টা করা শুধুমাত্র আশেপাশের পরিবেশকে হালকা এবং মনোরম রাখে না, তবে ব্যক্তির মনও শান্ত ও খুশি থাকে। সেই সঙ্গে স্বাস্থ্য বিশেষজ্ঞরাও সবসময় হাসতে পরামর্শ দেন। আপনিও যদি নিজেকে ফিট রাখতে চান, তাহলে প্রতিদিন মজার জোকস পড়ুন।
> এক লোক তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন, আমাকে একজন ১০০০ টাকার এক নোট দিয়ে চলে গেছে। এখন আমি এই নোট কীভাবে ব্যবহার করতে পারি। কেউ পরামর্শ দিলে উপকৃত হব।
কমেন্টকারী: ভাই রেখে দেন, পাত্রী দেখতে গিয়ে দিয়ে আসবেন।
> বিল্টুর বাবা বিল্টুর ঘরে এসে কিছু একটা খুঁজছিলেন। হঠাৎ বিল্টুর একটি কোট দেখে সেটির পকেটে তল্লাশি চালাতে গিয়ে পেলেন সিগারেট আর মেয়েদের ফোন নম্বর! বাবা প্রশ্ন করলেন—
বাবা: কবে থেকে এসব চলছে।
বিল্টু: বাবা এই কোটটা তোমার।
> বাচ্চা: বাবা আমাদের নতুন প্রতিবেশী খুব গরিব?
বাবা: তুমি জানলে কীভাবে?
বাচ্চা: ওদের ছেলে এক টাকার কয়েন গিলে ফেলেছে, কাঁদতে কাঁদতে মায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে!
> প্রেমিক-প্রেমিকা পার্কে বসে গল্প করছে। এমন সময় প্রেমিকার কয়েকজন বান্ধবী হাজির। এসেই প্রশ্ন করতে লাগলো—
বান্ধবী: এটা কে রে?
প্রেমিকা: আমার ভাই।
বান্ধবী: কেমন ভাই? চাচাতো, মামাতো, খালাতো না ফুফাতো?
প্রেমিকা: না, এসব কিছুই না।
বান্ধবী: তাহলে কী ভাই, বলবি তো?
প্রেমিকা: ও আমার ভালোবাসাতো ভাই!
> শিক্ষক: তুহিন বলো তো, পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণির নাম কী?
তুহিন: স্যার, গরু হচ্ছে পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণি।
শিক্ষক: কীভাবে?
তুহিন: স্যার, গরু নিজে জল খায়, আর দুধ দেয় মানুষকে।
> বিউটি পার্লারের গেটের পাশে সাইনবোর্ড লাগানো—
‘এই পার্লারের গেট দিয়ে কোনো সুন্দরী মেয়েকে বের হতে দেখলে মনের ভুলেও শিস বাজাবেন না।
কেননা সে কিন্তু আপনার ঠাকুমাও হতে পারে!’
> মা মশা বলছে তার সন্তানদের—
মা: তোমরা যদি সারাদিন ভালো আচরণ করো, তাহলে রাতে তোমাদের পিকনিকে নিয়ে যাব।
বাচ্চা: পিকনিকে? কোথায় হবে সেটা?
মা: পাশের জঙ্গলে। একদল ট্যুরিস্ট এসেছে। সারারাত কাটাবে ওখানে।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)