Advertisement

Best Jokes: জীবনে শান্তি চাইলে স্ত্রীকে যা কিনে দেবেন, বিবাহিতরা জেনে রাখুন

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Best JokesBest Jokes
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Aug 2026,
  • अपडेटेड 6:26 PM IST

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> সকালে অফিসে দেরি করে এলেন এক কর্মচারী। মাসের বেশিরভাগ দিনই তার দেরি হয়—
বস: প্রতিদিন এত দেরি করে আসো কেন?
কর্মচারী: স্যার, আমি সময়মতোই বের হই।
বস: তাহলে দেরি হয় কীভাবে?
কর্মচারী: রাস্তায় জ্যাম থাকে স্যার।
বস: কিন্তু তুমি তোমার বাসা তো অফিস থেকে মাত্র ১০ মিনিট দূরে!
কর্মচারী: জি স্যার, আসলে রাস্তায় বের হওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে একটু মিটিং করি। সেই মিটিংটা একটু লম্বা হয়ে যায়!
বস: তাহলে অফিসে আসার আগে নিজের সঙ্গে মিটিং বন্ধ করো।
কর্মচারী: চেষ্টা করব স্যার, তবে আমার সঙ্গে আলোচনা না করে তো সিদ্ধান্ত নিতে পারি না!

> এক সকালে জলিল সাহেব তার স্ত্রীকে বলছেন—
জলিল সাহেব: আজকে ছুটির দিন। সপ্তাহের এই দিনটা আমি একটু শান্তিতে কাটাতে চাই। তাই তিনটা সিনেমার টিকিট কেটে আনলাম।
খুশিতে গদগদ হয়ে বললেন জলিলের স্ত্রী বললেন—
স্ত্রী: সে তো ভালো কথা। কিন্তু টিকিট তিনটা কেন গো? তুমি-আমি আর কে যাবে?
জলিল সাহেব: তুমি-আমি না। তুমি আর বাচ্চারা যাবে। আমি বাসায় থাকব। ঘরে শান্তি বজায় থাকবে। তাতে সংসারও সুখের হবে।

> শিক্ষক: যদি পুকুরে তোমার বন্ধু আর প্রেমিকা ডুবে যেতে থাকে, তাহলে তুমি কাকে বাঁচাবে?
ছাত্র: দু’জনকেই ডুবতে দিন।
স্যার: সে কী, কেন?
ছাত্র: আরে, ওরা একসঙ্গে পুকুরে কী করছিল?

> একজন মহিলা মোবাইল হাতে নিয়ে মোবাইলের দোকানে এলেন।
দোকানদার: কি হয়েছে ম্যাডাম , আপনার কী সমস্যা?
মহিলা: আমার মোবাইলের নেটওয়ার্ক আসছে না।
দোকানদার: ম্যাডাম, এটা আবহাওয়া খারাপের জন্য হচ্ছে।
মহিলা: তাহলে ফোনের খারাপ আবহাওয়া পাল্টে নতুন আবহাওয়া লাগিয়ে দিন।
দোকানদারের এখনো জ্ঞান ফেরেনি

Advertisement

> রাস্তায় এক পথচারী এক পকেটমারকে হাতেনাতে ধরে ফেলে। 
তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তুমি লোকটার পকেটে হাত ঢুকাচ্ছিলে কেন?
পকেটমার: আজ্ঞে, হিমেল হাওয়ার স্পর্শে হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। 
আমার প্যান্টের  পকেট ছিল না,
তাই হাতটা একটু গরম করার জন্য ভদ্রলোকের পকেটে ঢুকাচ্ছিলাম।

> শিক্ষক ছাত্রদের মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে বোঝাচ্ছিলেন। 
অনেকবার বোঝানোর পর শিক্ষক বললেন, 
ছোটন বলতো আম পাকলে আকাশের দিকে না উঠে মাটিতে পড়ে কেন?
ছোটন: স্যার আকাশে তো খাওয়ার কেউ নেই, তাই!

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Read more!
Advertisement
Advertisement