Advertisement

Funny Jokes: স্ত্রীর প্রেমিকের সংখ্যা কত? দিনের সেরা JOKES পড়ুন আর হাসুন

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Funny JokesFunny Jokes
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Apr 2026,
  • अपडेटेड 5:16 PM IST

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করল, বিয়ের আগে তুমি কি কারও সঙ্গে প্রেম করেছ?
স্ত্রী বলল, হ্যাঁ।
স্বামী রেগে বললো, তাহলে ওই লোকটির নাম বলো। এক্ষুণি গিয়ে দাঁত ভেঙে দিয়ে আসি।
স্ত্রী বলল, তুমি একা কি তাদের সবার সঙ্গে পারবে?

> শিক্ষক: তুমি বড্ড বেশি কথা বলো
ছাত্র: কিচ্ছু করার নেই! এইটা আমাদের পরিবারের ঐতিহ্য।
শিক্ষক: মানে?
ছাত্র: মানে খুবই সোজা, আমার দাদা ছিলেন ফেরিওয়ালা, বাবা শিক্ষক আর বড় ভাই রাজনীতি করে।

> এক ভদ্রলোক তার স্ত্রীকে জোরে একটা চড় মেরে বললেন, যাকে মানুষ ভালোবাসে তাকেই মারে।
তার স্ত্রী তার গালে দ্বিগুণ জোরে এক চড় মেরে বললেন, তুমি কি ভাব, আমি তোমাকে ভালোবাসি না?

> বল্টুর চোখ কালো, নাক লাল আর কপাল ফোলা আর মাটি লাগানো। 
স্ত্রীর জুতো কিনতে বাজারে গেছে বল্টু। 
বল্টু: ভাই, এক জোড়া লেডিস চপ্পল দেন তো। একটু নরম আর তুলতুলে দেখে দেবেন।
দোকানদার: হ্যাঁ দাদা, তা আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। বলতে হবে না। এই জোড়া নেন।
 এবার থেকে চোখ লাল হবে না। কপালে জাস্ট মাটিই লাগবে।  

> ১ম ব্যক্তি: ভাই, এই রাস্তাটা কোথায় গেছে?
২য় ব্যক্তি: কেন! কোথাও যায়নি তো!
১ম ব্যক্তি: কেন মজা করছেন ভাই? সত্যি করে বলেন না!
২য় ব্যক্তি: মজা কেন করবো ভাই? আমি তো বিশ বছর ধরে দেখছি, রাস্তাটা এখানেই আছে।

> এক মহিলা আরেক মহিলাকে বললেন, 
‘আমি আর আমার স্বামী দু’জনেই চাকরি করি। কিন্তু দামি শাড়ি কিনতে পারি না। আপনাকে রোজই দেখি নতুন নতুন দামি শাড়ি পরতে। বোধহয় আপনাদের বড় কোনো ব্যবসা আছে। তাই না?
দ্বিতীয় মহিলা: হ্যাঁ, আমার স্বামীর বিরাট লন্ড্রি আছে।

Advertisement

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Read more!
Advertisement
Advertisement