
Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> সাত জন সাধু সাতটি পাটি বিছিয়ে তপস্যা করছে। এক লোক বড় সাধুর কাছে এসে জিজ্ঞাসা করলো—
লোক: বাবা, মেয়েরা আমার দিকে তাকায় না। দয়াকরে কিছু উপায় করেন।
লোকটির কথা শুনে বড় সাধু তার পাশে বসা ছোট সাধুকে বললো—
বড় সাধু: ওই ছোট, এইখানে আরেকটা পাটি বিছায় দে।
> এক প্রেমিকা তার প্রেমিককে জিজ্ঞাসা করলো—
প্রেমিকা: আচ্ছা অন্য কারো সঙ্গে আমার বিয়ে হয়ে গেলে তুমি কী করবে?
প্রেমিক: বিয়ে করে নেব।
প্রেমিকের উত্তর শুনে মেয়েটি রাগে অন্যদিকে মুখ ঘোরালো। প্রেমিক আবার বললো—
প্রেমিক: ভাবছি তোমার কোন বান্ধবী বেশি সুন্দরী।
> প্রেমিকার বাবা: তুমি কি আমার মেয়ের সব ইচ্ছে পূরণ করতে পারবে?
প্রেমিক: হ্যাঁ, পারবো।
প্রেমিকার বাবা: এত শিওর হচ্ছ কী করে?
প্রেমিক: আপনার মেয়ে বলেছে, সে আমাকে ছাড়া কিছুই চায় না!
> রাজেশ: বুঝলি মুকেশ, অ্যারেঞ্জড ম্যারেজে ডিভোর্সের সংখ্যা কম।
মুকেশ: তাই তো দেখছি।
রাজেশ: কিন্তু কেন, তা বলতে পারবি?
মুকেশ: যারা সাহস করে নিজের ইচ্ছায় বিয়াটাও করতে পারে না, তারা আবার ডিভোর্স দেবে কোন সাহসে?
> চোর: ইওর অনার, আমি চুরি করেছিলাম ঠিকই কিন্তু সেটা করেছিলাম মজা হিসেবে।
বিচারক: কিন্তু তুমি তো চুরির জিনিস বিশ মাইল দূরে লুকিয়ে রেখেছিলে।
চোর: সেটাও ছিল মজা।
বিচারক: এ কারণে তোমার জেল হলো। এটাকেও মজা হিসেবে নাও।
> নতুন বছরের প্রথম দিন অফিসের বস অমিতকে বললেন,
‘গত বছর আপনি দারুণ কাজ করেছেন। এই নিন ১০ হাজার টাকার চেক।’
অমিত কৃতজ্ঞতা জানাতেই বসের বক্তব্য,
‘এ বছরও এমন ভালো কাজ করতে পারলে পুরস্কার আছে।’
অমিত: কী স্যার?
বস: আগামী বছর চেকে সই করে দেব!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)