Advertisement

কলকাতা

Bengal Rain Forecast: বৃষ্টির দাপট কয়েকদিন চলবে, আপনার জেলায় কী হবে? Weather Updates

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Jul 2026,
  • Updated 10:36 AM IST
  • 1/9

গোটা পশ্চিমবঙ্গজুড়েই বৃষ্টিপাত চলছে। এখন প্রশ্ন হল, এই বৃষ্টির দাপট কতদিন ধরে চলতে পারে? আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত চলবে। প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। 

  • 2/9

IMD-র পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানালেন, দক্ষিণবঙ্গের কিছু জেলায় শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে।  
 

  • 3/9

দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জায়গায় আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

  • 4/9

তাঁর কথায়, 'আজ অর্থাত্‍ বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 
 

  • 5/9

শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। শনিবার পর্যন্ত এই রকম বৃষ্টিপাত চলবে।'
 

  • 6/9

এবার আসা যাক উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস নিয়ে। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গে চার দিন ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 
 

  • 7/9

উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ জুলাই পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে। ২৬ জুলাই থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত সামান্য একটু বাড়তে পারে। 
 

  • 8/9

২৬ জুলাই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলায়। মূলত উপরের ৫টি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৬ জুলাই। 
 

  • 9/9

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবারের পরে ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে রবিবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। এই কয়েকদিন প্রতিদিনই এক দু পশলা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement