Advertisement

West Bengal Weather Today: ভোররাতে বৃষ্টির সঙ্গী ঝোড়ো হাওয়া, আজও ভিজবে কোন কোন জেলা? আবহাওয়ার আপডেট

রাতের কলকাতার হাওয়া বদল। বইল ঝোড়ো হাওয়া। সঙ্গী মাঝারি বৃষ্টিপাত। আর শুধু কলকাতা কেন, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার ছবিটা ছিল ঠিক একই রকম। যদিও সকাল হতেই বৃষ্টির ধার কমেছে। কিছু কিছু জায়গায় ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে। তবে তেমন একটা বৃষ্টিপাত সকালে আর হচ্ছে না। আর এমন পরিস্থিতিতেই অনেকে জানতে চাইছেন শনিবার কেমন থাকবে আবহাওয়া? আর সেই উত্তরটাও দিয়েছে হাওয়া অফিস। 

পশ্চিমবঙ্গের আবহাওয়াপশ্চিমবঙ্গের আবহাওয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Mar 2026,
  • अपडेटेड 6:34 AM IST
  • রাতের কলকাতার হাওয়া বদল
  • দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার ছবিটা ছিল ঠিক একই রকম
  • অনেকে জানতে চাইছেন শনিবার কেমন থাকবে আবহাওয়া?

রাতের কলকাতার হাওয়া বদল। বইল ঝোড়ো হাওয়া। সঙ্গী মাঝারি বৃষ্টিপাত। আর শুধু কলকাতা কেন, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার ছবিটা ছিল ঠিক একই রকম। যদিও সকাল হতেই বৃষ্টির ধার কমেছে। কিছু কিছু জায়গায় ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে। তবে তেমন একটা বৃষ্টিপাত সকালে আর হচ্ছে না। আর এমন পরিস্থিতিতেই অনেকে জানতে চাইছেন শনিবার কেমন থাকবে আবহাওয়া? আর সেই উত্তরটাও দিয়েছে হাওয়া অফিস। 

শনিবারেও কি ঝড়বৃষ্টি? 
ইতিমধ্যেই শনিবারের আবহাওয়া নিয়ে নিজেদের মতামত জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাঁরা জানিয়েছে শনিবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। তার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি।

কোন কোন জেলায় আজ ঝড়বৃষ্টি হতে পারে? 
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ হতে পারে ঝড়বৃষ্টি। বিশেষত, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে ঝড়ের দাপট থাকতে পারে বেশি। এই সব জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে বইতে পারে ঝড়। যার ফলে এই সব জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। শুধু তাই নয়, আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এই সব জেলায় বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

উত্তরেও বৃষ্টি
শুধু কলকাতা বা দক্ষিণবঙ্গ নয়। হাওয়া বদল হয়েছে উত্তরবঙ্গেরও। বাংলার এই অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টির দাপট সইতে হবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িকে। আবার কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা ও উত্তর দিনাজপুরে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। তাই এই কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা রয়েছে। এছাড়া উত্তরে যেই সকল বাকি জেলা রয়েছে, সেখানে লাগু রয়েছে হলুদ সতর্কতা। 

কতদিন চলবে এমন আবহাওয়া? 
এই উত্তরও দিয়ে দিয়েছে হাওয়া অফিস। তাঁদের পক্ষ থেকে জানান হয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে থাকবে। তারপর ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। 

গরম কমেছে
শুক্রবার কলকাতা সহ গোটা বাংলাতেই সকালের দিকে ভ্যাপসা গরম ছিল। তবে বেলা গড়াতেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে। আকাশে জড় হয় মেঘ। তারপর ঝোড়ো হাওয়া বইতে আরম্ভ করে। এরপর ভোররাতে থেকে কোথাও মাঝারি, আবার কোথাও মৃদু বৃষ্টি হয়েছে। যার ফলে ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলেছে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement