Advertisement

2nd Hooghly Bridge Closure: এই রবিবারও ১২ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প রুট কী? জানাল পুলিশ

প্রায় প্রতি সপ্তাহের রবিবার করে কিছুটা সময়ের জন্য বন্ধ থাকে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। আর সেই ট্রেন্ড ফেব্রুয়ারিতেও বজায় রইল। ৮ ফেব্রুয়ারি, রবিবার বন্ধ থাকবে হুগলি সেতু বলে কলকাতা পুলিশের তরফে জানান হয়েছে।

বন্ধ দ্বিতীয় হুগলি ব্রিজবন্ধ দ্বিতীয় হুগলি ব্রিজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Feb 2026,
  • अपडेटेड 8:18 AM IST
  • প্রায় প্রতি সপ্তাহের রবিবার করে কিছুটা সময়ের জন্য বন্ধ থাকে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু
  • সেই ট্রেন্ড ফেব্রুয়ারিতেও বজায় রইল
  • ৮ ফেব্রুয়ারি, রবিবার বন্ধ থাকবে হুগলি সেতু বলে কলকাতা পুলিশের তরফে জানান হয়েছে

প্রায় প্রতি সপ্তাহের রবিবার করে কিছুটা সময়ের জন্য বন্ধ থাকে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। আর সেই ট্রেন্ড ফেব্রুয়ারিতেও বজায় রইল। ৮ ফেব্রুয়ারি, রবিবার বন্ধ থাকবে হুগলি সেতু বলে কলকাতা পুলিশের তরফে জানান হয়েছে।

কতক্ষণ বন্ধ যান চলাচল? 
পুলিশের তরফে জানান হয়েছে যে সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে এই সেতুতে যান চলাচল। অর্থাৎ ১২ ঘণ্টার জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই মর্মে নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার।

কেন বন্ধ সেতু? 
বিদ্যাসাগর সেতুতে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। সেই কারণেই প্রতি মাসের ছুটির দিনগুলিতে নিয়ম করে বন্ধ রাখা হচ্ছে বিদ্যাসাগর সেতু। মূলত সেতুর বিয়ারিংয়ের কাজ চলছে। পাশাপাশি অন্যান্য কাজও হচ্ছে। এর ফলেই আংশিক সময়ের জন্য বন্ধ রাখা হচ্ছে সেতু। 

কী পরিস্থিতি? 
দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার কারণে সমস্যায় পড়তে পারেন বহু মানুষ। তাই আম জনতার সুবিধার্তে নতুন বিকল্প রুট জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। 

পুলিশ জানিয়েছে যেই সব গাড়ি এজেসি বোস রোজ দিয়ে আসবে, সেগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে টার্ফ ভিউ দিয়ে হেস্টিং ক্রসিংয়ের দিকে। তারপর এই সব গাড়ি জর্জেস রোড ধরে স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরে ফেলবে।

এছাড়া এই সব গাড়ি চাইলে হেস্টিং ক্রসিং থেকে ডান দিকে ঘুরে কেরি রোডের দিকেও যেতে পারবে বলে জানান হয়েছে। 

ওদিকে আবার জেএন আইল্যান্ডের দিক থেকে যেই সব গাড়ি কেপি রোডে আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংয় ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। 

আবার খিদিরপুর থেকে যেই সব গাড়ি আসবে, সেগুলিকে হেস্টিং ক্রসিং দিয়ে বাঁদিকে ঘুরিয়ে দেওয়া হবে। 

আর কেপি রোড থেকে আসা সমস্ত গাড়ি ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফালং গেটের দিকে টার্ন করে দেওয়া হবে। সেখান থেকে রেড রোড হয়ে যেতে হবে হাওড়া স্টেশন। 

Advertisement

সেতুর বেশ বয়স হয়ছে...
১৯৬৯ সালে তৈরি হয় দ্বিতীয় হুগলি সেতু। এটি হাওড়া ব্রিজের উপর চাপ কমানোর জন্য তৈরি করা হয়। আর দেখতে দেখতে এই ব্রিজেরও অনেকটা বয়স হয়ে গেল। তাই এখন এর রক্ষণাবেক্ষণ প্রয়োজন। আর সেই কাজটি করে হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স।   

 

Read more!
Advertisement
Advertisement