Advertisement

West Bengal Weather Update: ৪০-৫০ কিমি বেগে ঝড়, সঙ্গে বৃষ্টিও, বুধবার পর্যন্ত আবহাওয়ার আপডেট

শনিবার ঝড়বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যার ফলে রাতে শান্তিতেই ঘুমিয়েছেন সাধারণ মানুষ। পরিবেশ ছিল একবারে ঠান্ডা। আর আজও বিকেলের দিকে কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। হতে পারে ঝড়বৃষ্টি বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তাই আর সময় নষ্ট না করে আবহাওয়ার লেটেস্ট আপডেট জেনে নিন। সেই মতো প্ল্যান করে নিন।

পশ্চিমঙ্গের আবহাওয়ার আপডেটপশ্চিমঙ্গের আবহাওয়ার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2026,
  • अपडेटेड 10:36 AM IST
  • শনিবার ঝড়বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
  • যার ফলে রাতে শান্তিতেই ঘুমিয়েছেন সাধারণ মানুষ
  • আজও বিকেলের দিকে কালবৈশাখীর আশঙ্কা রয়েছে

শনিবার ঝড়বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যার ফলে রাতে শান্তিতেই ঘুমিয়েছেন সাধারণ মানুষ। পরিবেশ ছিল একবারে ঠান্ডা। আর আজও বিকেলের দিকে কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। হতে পারে ঝড়বৃষ্টি বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। 

তাই আর সময় নষ্ট না করে আবহাওয়ার লেটেস্ট আপডেট জেনে নিন। সেই মতো প্ল্যান করে নিন।

আজ কলকাতায় কী হবে? 
আজ, রবিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে ঝড়ও। সন্ধে বা বিকেলের দিকেই মূলত ঝড়বৃষ্টি হতে পারে। 

এছাড়া আজ সকাল থেকেই মেঘলা রয়েছে আকাশ। রোদ তেমন একটা নেই। যার ফলে তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা নেই বললেই চলে। বরং রবিবার মোটামুটি ভালই কাটবে কলকাতাবাসীর। কোথাও ঘুরতে গেলেও আজ যেতে পারেন। তাতে অস্বস্তি হবে না। যদিও সঙ্গে অবশ্যই একটা ছাতা রাখবেন। কখন যে বৃষ্টি নেমে যাবে, তার কোনও গ্যারান্টি নেই। 

অন্যান্য জেলায় কী হতে পারে?
আজ কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। ঝড়ের গতিবেগ হতে পারে ৪০-৫০ কিমি। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। এমনকী কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই দক্ষিণের সব জেলাতেই আজ আবহাওয়া মোটামুটি মনোরম থাকবে বলে আশা করাই যায়। 

সোমবার থেকে বাড়বে বৃষ্টিপাত
সোমবার, ৪ এপ্রিল বাংলা ভোটগণনার দিন বাড়বে ঝড়বৃষ্টির দাপট। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মতো জেলায় ভাল রকম বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ঝড়ের সম্ভাবনাও রয়েছে। 

সোমবার কলকাতায় প্রবল রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। বিশেষত, দুপুর-বিকেলের পর হাওয়া বদল সইতে হতে পারে। 

ও দিকে মঙ্গলবারও একই রকম থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হতে পারে বৃষ্টি। যদিও সোমবারের তুলনায় মঙ্গলবার বৃষ্টিপাতের আশঙ্কা কিছুটা কমবে। তবে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টি হতে পারে। তাই এই কয়েক দিন একটু ছাতা সঙ্গে নিয়েই বাড়ি থেকে বেরন। নইলে হুট করে ভিজে যেতে পারেন।

Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? 
উত্তরবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই বাড়তে পারে বৃষ্টি। বিশেষত, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইবার সম্ভাবনাও রয়েছে। সোমবারও একই রকম থাকবে পরিবেশ। যদিও মঙ্গলবার থেকে ধীরে ধীরে কমতে পারে দুর্যোগ।


 

 

Read more!
Advertisement
Advertisement