Advertisement

ফিরহাদ হাকিমের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, উঠল গ্রেফতারের দাবি

প্রসঙ্গত অভিযোগকারী বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আগে এখানে অভিযোগ নেয়নি। তখন আমি মণ্ডল সভাপতি ছিলাম।'

ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jun 2026,
  • अपडेटेड 9:14 PM IST
  • অভিযোগটি দায়ের করেছেন বিজেপি কর্মী সঞ্জয় পয়রা
  • তাঁর দাবি, ফিরহাদ হাকিম অতীতে কিছু বক্তব্য দিয়েছিলেন যা জনগণের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে পারত

এবার থানায় অভিযোগ দায়ের রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। বিধাননগর দক্ষিণ থানায় জমা পড়া ওই অভিযোগে দাবি করা হয়েছে, ফিরহাদ হাকিম এমন কিছু উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, যা সাম্প্রদায়িক উত্তেজনা ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।

অভিযোগটি দায়ের করেছেন বিজেপি কর্মী সঞ্জয় পয়রা। তাঁর দাবি, ফিরহাদ হাকিম অতীতে কিছু বক্তব্য দিয়েছিলেন যা জনগণের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে পারত। তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই বক্তব্য রেখেছিলেন। 

প্রসঙ্গত অভিযোগকারী বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আগে এখানে অভিযোগ নেয়নি। তখন আমি মণ্ডল সভাপতি ছিলাম। অভিযোগ ছিল, সন্দেশখালি উপনির্বাচনে এই ফিরহাদ হাকিম মহিলাদের 'মাল' বলে সম্বোধন করেছিলেন। প্রধানমন্ত্রীকে দাড়িওয়ালা বলেছিলেন। আবার ৩ জুলাই ২০২৪ একটি সরকারি অনুষ্ঠানে মেয়র এবং পুরমন্ত্রী দাওয়াত-ই-ইসলামের কথা বলেছিলেন। তখনও অভিযোগ নেননি আইসি।'

তাঁর আরও দাবি, তিনি পূর্বে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে একই অভিযোগ দায়েরের চেষ্টা করেছিলেন। কিন্তু প্রশাসনিক বাধার মুখে তা সম্ভব হয়নি। 

সঞ্জয় পয়রা পুলিশের প্রশংসাও করেন। তিনি জানান, আগে অভিযোগ না নিলেও এখন নিয়েছে পুলিশ। তিনি FIR দায়ের করে ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবিও তোলেন। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 
 

Read more!
Advertisement
Advertisement