Advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের, কেন?

পুলিশকে দেওয়া অভিযোগপত্রে অভিযোগকারী লিখেছেন, ২ মে ২০২৬ তারিখে তাঁর সামাজিক মাধ্যম ‘X’-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় গুজরাতি সম্প্রদায়কে 'গ্যাং' বলে উল্লেখ করেন।

অভিষেক বন্দ্যোপাধ্য়ায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 May 2026,
  • अपडेटेड 2:04 PM IST
  • এবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
  • তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ভবানীপুর থানায়

এবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ভবানীপুর থানায়। এক ব্যক্তি জানিয়েছেন, ডায়মন্ডহারবারের সাংসদ গুজরাতি সম্প্রদায়ের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন। তাই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা দরকার। 

পুলিশকে দেওয়া অভিযোগপত্রে অভিযোগকারী লিখেছেন, ২ মে ২০২৬ তারিখে তাঁর সামাজিক মাধ্যম ‘X’-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় গুজরাতি সম্প্রদায়কে 'গ্যাং' বলে উল্লেখ করেন। যা অপরাধ ও আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত একটি নেতিবাচক শব্দ। একটি সম্প্রদায়কে এভাবে 'গ্যাং' বলা দেশের ঐক্য ও সামাজিক সম্প্রীতির পরিপন্থী।

চিঠিতে আরও দাবি করা হয়েছে, যদি ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল অন্যরকম হত এবং তৃণমূল কংগ্রেস জিতত, তাহলে গুজরাতি সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার ঘটনা ঘটতে পারত। অভিযোগকারীর মতে, ওই সামাজিক মাধ্যম পোস্ট সেই ধরনের হিংসাকে উসকানি দিতে পারত।

এছাড়াও অভিযোগ করা হয়েছে যে, একই পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারত ইউনিয়নকে ফলতা বিধানসভা কেন্দ্রে গিয়ে তাঁর তথাকথিত 'ডায়মন্ড হারবার মডেল' থামানোর চ্যালেঞ্জ জানিয়েছেন।

সবশেষে অভিযোগকারী পুলিশের কাছে আবেদন জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। অভিযোগপত্রের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২০২৪ লোকসভা নির্বাচনের হলফনামাও সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এমনিতেই নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। তাঁর বাড়ির প্ল্যান চেয়ে পাঠানো হয়েছে। সূত্রের খবর, সেজন্য ১০ দিন সময় চেয়েছেন তিনি। তার মধ্যেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল।  

কয়েক দিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে মামলা দায়ের করলেন আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়। ২০২৫ সালে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্যের অভিযোগ। ‘গন্দা’ ধর্ম বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে দাবি। সেই কারণেই দায়ের মামলা।
 

Read more!
Advertisement
Advertisement